,

আর্জেন্টিনার সিনেটে ভোটাভুটিতে ‘গর্ভপাত বিল’ খারিজ

news-image

অনলাইন ডেস্ক : ভোটাভুটির পর গর্ভপাত ইস্যু নিয়ে একটি বিল খারিজ করে দিয়েছে আর্জেন্টিনার সিনেট সভা। এ বিলের বিপক্ষে ৩৮ জন সিনেটর ভোট দেন। অন্যদিকে, বিলের পক্ষে ভোট দেন ৩১ জন। ফলে বিলটি খারিজ করে দেয় সিনেট সভা। দেশটির সিনেট সভায় বিলটি পাস হলে গর্ভাবস্থার প্রথম ১৪ সপ্তাহে গর্ভপাত বৈধ বলে বিবেচিত হতো। আজ বিবিসিসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, গর্ভপাত সংক্রান্ত এ বিলের সিনেটরদের ভোটাভুটির পর উভয়পক্ষের সমর্থকরা দেশটির সংসদের সামনে প্রতিবাদ করেছেন। গর্ভপাতবিরোধী কর্মীরা সিনেটের ভোটের রায়ে উল্লসিত হলেও এ বিলের সমর্থকরা সবুজ পোশাক পরিধান করে প্রতিবাদ জানান।

এদিকে, আর্জেন্টিনার সিনেটে পুনরায় আইনটি উত্থাপনের জন্য আইনজীবীদের আগামী বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে। যদিও এখনো দেশটিতে ধর্ষণের ঘটনা ও গর্ভবতী মায়ের স্বাস্থ্য পরিস্থিতি ভালো না হলে গর্ভপাত করা যায়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে