,

ইরানে ক্যাভিয়ার রফতানি ৩ গুণ বৃদ্ধি

news-image

ইরানের মাজানদারান প্রদেশে প্রথম প্রান্তিকে ক্যাভিয়ার রফতানি ৩গুণ বৃদ্ধি পেয়েছে। স্থানীয় একটি মিডিয়া জানায়, চলতি ফার্সি বছরের প্রথম প্রান্তিকে ক্যাভিয়ার উৎপাদন বৃদ্ধি ও একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে এ পণ্যটির চাহিদা বৃদ্ধিতে এধরনের রফতানিও বেড়েছে। গত ফার্সি বছরের একই সময়ের তুলনায় ক্যাভিয়ার রফতানি বৃদ্ধিকে বেশ আশাব্যঞ্জক হিসেবে দেখছে ইরানের মৎসখাতের সংশ্লিষ্টরা। ভালিওল্লাহ মোহাম্মদজাদেহ যিনি মাজানদারান প্রদেশের প্রধান মৎস কর্মকর্তা তিনি বলেন, গত বছর যেখানে ক্যাভিয়ার রফতানি হয় ৩ মিলিয়ন মার্কিন ডলার সেখানে এবার একই সময়ে এ রফতানি ১০ মিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে।

একই সঙ্গে ক্যাভিয়ার উৎপাদন ও বিপণনে আগের চেয়ে উল্লেখযোগ্য বিনিয়োগ বেড়েছে। এর ইতিবাচক প্রভাব পড়েছে রফতানিতে। আগামীতে ইরান কুড়ি লাখ কিলোগ্রাম স্টার্জন ও আড়াই হাজার কিলোগ্রাম ক্যাভিয়ার রফতানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। ইরানের মাজানদারানে ১৮টি ক্যাভিয়ার খামার রয়েছে। মেহর

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে