রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইরান-পাকিস্তান অর্থনৈতিক সহযোগিতায় রুহানি-ইমরান টেলিফোন সংলাপ

news-image

পাকিস্তানের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। তিনি বুধবার পাকিস্তানের ভাবী প্রধানমন্ত্রী ও তেহরিকে ইনসাফ পার্টির নেতা ইমরান খানের সঙ্গে এক টেলিফোন সংলাপে এ আগ্রহ প্রকাশ করেন।

পাকিস্তানের সাম্প্রতিক পার্লামেন্ট নির্বাচনে তেহরিকে ইনসাফ পার্টির বিজয়ে ইমরান খানকে অভিনন্দন জানিয়ে প্রেসিডেন্ট রুহানি আশা প্রকাশ করেন, ইমরানের শাসনামলে ইরান ও পাকিস্তানের সম্পর্ক আগের চেয়ে অনেক বেশি আন্তরিক ও গভীর হবে।

তেহরানের সঙ্গে ইসলামাবাদের সহযোগিতা শক্তিশালী করার যে আগ্রহ এরইমধ্যে ইমরান খান প্রকাশ করেছেন তাকে সাধুবাদ জানিয়ে প্রেসিডেন্ট রুহানি বলেন, অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে অবশ্যই বন্ধুপ্রতীম প্রতিবেশী দু’টি দেশকে অনেক বেশি অগ্রসর হতে হবে।

টেলিফোনে আগামী অক্টোবরে তেহরানে অনুষ্ঠেয় এশীয় দেশগুলোর শীর্ষ নেতাদের এক সম্মেলনে অংশগ্রহণের জন্য ইমরান খানকে আমন্ত্রণ জানান।

পাকিস্তানের সাম্প্রতিক পার্লামেন্ট নির্বাচনে বিজয়ী হয় ইমরানের নেতৃত্বাধীন তেহরিকে ইনসাফ পার্টি। এ সময় পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক ইমরান খানও ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক শক্তিশালী করার আগ্রহের কথা জানান। অতীতের যেকোনো সময়ের চেয়ে তার শাসনামলে ইরানের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক শক্তিশালী হবে বলে ইমরান খান প্রত্যয় ব্যক্ত করেন। প্রেসিডেন্ট রুহানির সঙ্গে টেলিফোনে তিনি অক্টোবরে অনুষ্ঠেয় তেহরান শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের দৃঢ় ইচ্ছা প্রকাশ করেন। পারসটুডে

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ