ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩৪৭

news-image

অনলাইন ডেস্ক: ইন্দোনেশিয়ার লম্বক দ্বীপে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৪৭ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন এক হাজার ৪০০ জন। ভূমিকম্পের তাণ্ডবে গৃহহীন হয়েছেন এক লাখ ৬৫ হাজার ৩ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করেছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর।

আজ বৃহস্পতিবার দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

সংবাদমাধ্যম আলজাজিরার খবরে বলা হয়, গত রোববার ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে এই হতাহতের ঘটনা ঘটে। এদিকে ভূমিকম্পের ফলে আটকে পড়া জীবিতদের উদ্ধারের আশা কমে যাচ্ছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক রেডক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তা ম্যাথিউ কোচারেন।

রেডক্রসের এই কর্মকর্তা জানান, আটকে পড়া প্রায় ১ লাখ ৫৬ হাজার গৃহহীন মানুষ বিশুদ্ধ পানি, খাবার ও ওষুধহীন দিন পার করছে। উদ্ধারকারীদের প্রচুর ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে। কারণ, প্রতিটি রাস্তাঘাট, ব্রিজ ভূমিকম্পে ধসে গেছে।

ম্যাথিউ আরও জানান, ‘উদ্ধারকারীরা যেন গ্রাম নয় একেকটি ভৌতিক উপত্যকায় পার করছেন। গ্রামবাসীরা ইতিমধ্যে গ্রাম ছেড়ে নিরাপদ স্থানে চলে গেছেন।’

সব মিলিয়ে ৮০ শতাংশ ঘর বাড়ি ভূমিকম্পে ধ্বংস হয়েছে বলেও জানান ম্যাথিউ কোচারেন।
বাগুসা নাগুরা নামে এক উদ্ধারকর্মী জানান, বুধবার সকালে তারা একটি মসজিদের ধ্বংসাবশেষ থেকে এক নারীর লাশ উদ্ধার করেছেন। সেখানে আরও অনেকে আটকে আছেন বলেও ধারণা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত