,

মাছ আতঙ্কে ভারত! ভুলেও সাগরে যাচ্ছে না কেউ!

news-image

জেলিফিশবিষাক্ত জেলি ফিশের আতঙ্কে থরকম্প শুরু হয়েছে ভারতের বাণিজ্য নগরী মুম্বাই।
সৈকতে জেলি ফিশের হুলের খোঁচায় ইতোমধ্যেই আক্রান্ত হয়েছেন ১৫০ জন। এর জেরে সমুদ্র সৈকতের ধারেকাছে কমেছে ভিড়। আতঙ্কে কেউই সৈকতের দিকে আসছেন না। গত দুদিনে সৈকতজুড়ে বিষাক্ত জলজ প্রাণীটির দাপট বেড়েছে। মুহুর্মুহু আক্রান্তের সংখ্যা বাড়ায় প্রাতঃভ্রমণকারীরাও সৈকতের রাস্তা এড়িয়ে চলছেন।

জানা যায়, বর্ষার মাঝামাঝি সময় প্রতি বছরই বাণিজ্য নগরীর সমুদ্র সৈকতে বিষাক্ত জেলি ফিশের দেখা মেলে। আক্রান্ত হন অনেকে। তবে এবার সেই সংখ্যাটা বেশ বেশি। সবে দুদিন হলো জেলি ফিশে ছেয়েছে মুম্বাইয়ের সৈকত।

তার মধ্যে শুধু জুহুর সৈকতেই ১৫০ জন আক্রান্ত হয়েছেন। হুলের খোঁচায় চুলকানি শুরু হয়। প্রথমে পায়েই হুঁল ফোটাচ্ছে জেলি ফিশ। প্রায় সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট ক্ষতস্থানে চুলকানি শুরু হচ্ছে। কিছু সময় পর শুরু হচ্ছে যন্ত্রণা। তারপর যত সময় গড়াচ্ছে ততই পাল্লা দিয়ে বাড়ছে যন্ত্রণা।

সৈকতজুড়ে নীলরঙা জেলি ফিশ একেবারে থিকথিক করছে। স্থানীয় ব্যবসায়ীরা তাই সৈকতে আসতে নিষেধ করছেন। জুহুতে আক্রান্তের সংখ্যা প্রকাশ্যে এসেছে। তবে খোঁজ নিয়ে দেখলে তা আরও বাড়বে।

জেলি ফিশ কাউকে আক্রমণ করলে দোকানিরাই সাহায্যের জন্য এগিয়ে আসছেন। ক্ষতস্থানে পাতিলেবুর টুকরো ঘষে সাময়িক স্বস্তি মিলছে। তবে কিছুক্ষণ পরেই ফিরে আসছে চুলকানি ও যন্ত্রণা। স্বাভাবিকভাবেই সৈকত জুড়ে আতঙ্ক ছড়িয়েছে বাসিন্দাদের মধ্যে। ভুল করেও কেউ এপথে আসছেন না। দোকানিরাও নিষেধ করছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে