ভারতে সুইডেনের ৩ হাজার কোটি রুপি বিনিয়োগ
সুইডেনের প্রখ্যাত ডিপার্টমেন্টাল স্টোর ‘ইকেয়া’ ভারতের মহারাষ্ট্রে ৪ লাখ বর্গফুটের স্টোর খুলছে বৃহস্পতিবার। এ স্টোরে সাড়ে ৭ হাজার রকমের পণ্য পাওয়া যাবে। অন্তত হাজার খানেক পণ্য বিক্রি হবে ২’শ রুপির কমে। বছরে এ স্টোরে ৬০ লাখ ভারতীয় ক্রেতা আসবে এমনটাই আশা করছে ‘ইকেয়া’। ২০২৫ সাল নাগাদ সারা ভারতে এধরনের ২৫টি স্টোর খুলবে ‘ইকেয়া’।
ভারতের বাজারে প্রবেশ করার আগে ‘ইকেয়া’ ১২ বছর বাজার যাচাই করেছে। ২০২২ সালে ভারত দ্বিতীয় মধ্যবিত্ত বাজার হিসেবে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে। ততদিনে ভারতে ঘরসাজানোর পণ্য বিক্রি গিয়ে দাঁড়াবে বছরে ১৫ বিলিয়ন ডলারে। যা গত বছর ছিল ১২.৯ বিলিয়ন ডলার। বিজনেস ইনসাইডার











