,

অর্থ পাচার আইনে অভিযুক্ত নাজিব রাজাক

news-image

আন্তর্জাতিক ডেস্ক: আজ বুধবার মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিরুদ্ধে অর্থ পাচার আইনের অধীনে অভিযোগ গঠন করা হয়েছে। এমনটাই জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

জানা গেছে, মঙ্গলবার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে মালয়েশিয়ার দুর্নীতিবিরোধী কমিশন (এমএসিসি)-র অফিসে তলব করা হয়। সেখানে তাঁকে প্রায় ৪৫ মিনিট ধরে জিজ্ঞাসাবাদ করা হয়।

এক বিবৃতিতে এমএসিসি জানিয়েছে, সাবেক এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অর্থ পাচারবিরোধী আইনের অধীনে অভিযোগ গঠন করা হচ্ছে।

এমএসিসি-র বিবৃতিতে বলা হয়, এসআরসি ইন্টারন্যাশনাল মামলার সঙ্গে সংশ্লিষ্টতার ঘটনায় এই অভিযোগ। অভিযোগ রয়েছে ওয়ানএমডিবি’র সাবেক এই ভুতর্কি পাওয়া প্রতিষ্ঠান এসআরসি ইন্টারন্যাশনালের তহবিল নাজিবের ব্যক্তিগত অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়েছে।

গত মাসে নাজিবের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গসহ ওয়ানএমডিবি তহবিলের অর্থ নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে ট্রান্সফারের অভিযোগ আনা হয়। এই অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তিনি ১০ লাখ রিংগিতের বিনিময়ে জামিন পান। তবে, এসব অভিযোগ অস্বীকার করেছেন নাজিব।

সূত্র: রয়টার্স, বিবিসি

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে