বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মার্কিন বিমান হামলায় নিহত ৯ আফগান পুলিশ : ন্যাটো

news-image

পূর্ব আফগানিস্তানে তালেবানদের সঙ্গে তুমুল সংঘষের সমর্য় মার্কিন বিমান হামলায় অন্তত ৯ জন আফগান পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে বলে ন্যাটোর তদন্তে প্রকাশিত হয়েছে। মঙ্গলবার ্এক ন্যাটো কর্মকর্তা এই কথা জানান।

আফগান কর্মকর্তারা নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসরাত রাহিমি জানান, লোগরা প্রদেশের আযরা জেলায় বিমান হামলায় দেশটির ৯ জন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন এবং আহত হন আরো ১৪ জন। সারারাত জঙ্গীদের সঙ্গে দীর্ঘক্ষণ সংঘর্ষের পর পুলিশ কর্মকর্তারা সহযোগিতার জন্য বিমান বাহিনীর সহায়তা চান, কিন্তু দুর্ভাগ্যক্রমে বিদেশি এই বাহিনীটি ভূলক্রমে পুলিশদের নেয়া অবস্থানে বোমা ফেলে। এতে তালেবানেরও অনেক ক্ষতি হয় বলে রাহিমি জানান।

এদিকে প্রাদেশিক কাউন্সিল প্রধান হামিদুল্লাহ হামিদ বলেন, ভুল করে বিদেশী বাহিনী পুলিশের দুটি চেক পয়েন্টে বোমা হামলা করে। এই ঘটনায় ১৫ পুলিশ কর্মকর্তা নিহত হন। এদিকে আফগানিস্তানের ন্যাটো মিশন নিশ্চিত করেছে এই বিমান হামলা মার্কিন বাহিনী দ্বারা সংঘটিত হয়েছে। ন্যাটো মিশনের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মার্টিন ও’ডোনেল বলেন, ‘আমরা এ বিষয়টি আরও খতিয়ে দেখছি।’ ইয়ন নিউজ