জীবন্ত দগ্ধ হয়ে মারা গেলেও সন্তানদের বাঁচিয়ে গেলেন মা (ভিডিও)

news-image

চীনের হেনানপ্রদেশে এক মা তার দুই সন্তানকে বাঁচাতে গিয়ে নিজে আগুনে পুড়ে মারা গেলেন।হেনানপ্রদেশের জুচাং শহরের একটি অ্যাপার্টমেন্টে গত শুক্রবার আগুন লেগে এর ৫ম তলায় দুই বছরের মেয়ে এবং ৯ বছরের ছেলেকে নিয়ে আটকা পড়েন এক চীনা গৃহবধূ। খবর চায়না মর্নিং পোস্টের।

এ সময় মা তার সন্তানদের বাঁচাতে জানালা খুলে এলাকাবাসীর সাহায্য চান। দমকল বাহিনীর লোকজন আসার আগেই তিনি জানালা দিয়ে বেশ কয়েকটি বিছানার চাঁদর নিচে ফেলে দেন। তখন লোকজন নিচে জানালা বরাবর ওইসব চাঁদর ধরে রাখেন এবং ওই মা তার সন্তানদের একে একে ওই নেট বরাবর ছুড়ে নিচে ফেলেন।কিন্তু তিনি নিজে আর লাফ দিয়ে বাঁচতে পারলেন না। তার আগেই আগুনের লেলিহান শিখা তাকে গ্রাস করে। ততক্ষণে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে এসে অগ্নিদগ্ধ ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করলেও তাকে আর বাঁচানো যায়নি।
মর্মান্তিক এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত