,

আসাম নিয়ে কবিতায় মোদিকে ঝাড়লেন মমতা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের আসামে জাতীয় নাগরিকত্ব নিবন্ধন (এনআরসি) প্রক্রিয়া নিয়ে কলম ধরলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

‘পরিচয়’ নামের বাংলা, হিন্দি ও ইংরেজি ভাষাতে কবিতা লিখলেন ‘অগ্নিকন্যা’। এই কবিতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের তিরে বিদ্ধ হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

জিনিউজ বলছে, নাগরিক পঞ্জিকরণের নামে আসামের ৪০ লাখ মানুষকে তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। বারবার এই অভিযোগই তুলেছেন বিরোধীরা। সেই অস্ত্রেই এবার আরও একবার শান দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় লিখলেন ‘প্রতিবাদ করলেই তুমি বিরোধী’।

কবিতার শুরু থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কলম সরব হয়েছে আসামের নাগরিক পঞ্জিকরণ নিয়ে। পদবী, পিতৃপরিচয়, ভাষা, ধর্ম ইত্যাদি নিয়ে গেরুয়া শিবিরের জাত-পাতের রাজনীতির বিরুদ্ধেই বারেবারে প্রশ্ন তুলেছেন ‘কবি মমতা’।

এখানেই শেষ নয়, এই কবিতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মন কি বাত’ অনুষ্ঠান নিয়েও তীব্র শ্লেষ রয়েছে। এমনকি বাদ যায়নি ডিজিটাল ভারতের ‘আধার’ যোগের বিষয়ও।

সাম্প্রতিক সময়ে বিজেপি শাসিত রাজ্যগুলোতে যেভাবে দলিত, খ্রিস্টানসহ সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর আঘাত হানা হয়েছে সে বিষয়েও কড়া নিন্দা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কবিতায়। একই সঙ্গে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা দিয়ে বিরোধীদের ধমকে-চমকে রাখার বিষয়টিও কবিতার একেবারে শেষ পংক্তি-তে তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী।

মমতার এই কবিতা ইতিমধ্যেই ফেসবুক, টুইটারের মতো সোশ্যাল মিডিয়ার দেওয়াল লিখনে পরিণত হয়েছে। হাজার হাজার মানুষ এই কবিতা শেয়ার করছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে