ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রানের রেকর্ড গড়লেন রোহিত শর্মা
ডবল সেঞ্চুরি করে ক্রিকেটের বরপুত্র শচীনকে ছাড়িয়ে গিয়েছিলেন আগেই। এবার প্রথম ব্যাটসম্যান হিসেবে দ্বিতীয় ডাবল সেঞ্চুরি করে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান করার রেকর্ড গড়লেন ভারতের উদ্বোধনী ব্যাটসম্যান রোহিত শর্মা।
১২ বছর আগে যখন পাকিস্তানের সাঈদ আনোয়ার ১৯৬ রান করে ডবল সেঞ্চুরি বঞ্চিত হয়ে আউট হয়েছিলেন সেদিন কি কেউ ভেবেছিলেন ভারতের একজন ক্রিকেটার ওয়ানডেতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়বেন।
বৃহস্পতিবার কলকাতার ইডেন গার্ডেন্সে শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ ম্যাচে ১৭৩ বলে ২৬৪ রান করেন রোহিত শর্মা। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রানের এই ইনিংসে ৩২টি চার ও ৯টি ছয়ের মার ছিল।
পাঁচ ম্যাচ সিরিজের প্রথম তিন ম্যাচ জিতে লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে ভারত।রোহিতের রেকর্ডের স্বাক্ষী হয়ে থাকলো ইডেন গার্ডেন।গত বছর নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০৯ রান করেছিলেন রোহিত।
ক্রিকেটের কোন রেকর্ডই অক্ষত থাকেনা। ওয়েস্টি ইন্ডিজের ব্যাটসম্যান ব্রায়ান লারার টেস্টে ট্রিপল সেঞ্চুরির রেকর্ডও অক্ষত থাকেনি। এখন রোহিত শর্মার রেকর্ড কতদিন থাকে সেটাই দেখার বিষয়।











