রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

২ ঘণ্টার বৃষ্টিতে ভেসে গেল ২টি পাকা বাড়ি!

news-image

অনলাইন ডেস্ক : বিরল ঘটনার সাক্ষী হলো ভারতের বাঁকুড়ার জুনমেদিয়া এলাকার মানুষ। পানির তোড়ে ভেঙে গেল দুইটি পাকা দোতলা বাড়ি। সোমবার দুপুর ২টায় ঘটে এই ঘটনা।

ভেঙে পড়া বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে মা ও মেয়ে। রবিবার রাত থেকে টানা প্রবল বৃষ্টিতে সোমবার গন্ধেশ্বরী এবং দ্বারকেশ্বর নদে জল প্রবল বেগে বিপদসীমার উপর দিয়ে বয়ে চলেছে। একটি খালের ধারের ওই বাড়িটি প্রথমে হেলে পড়ে। এর ফলে বাঁকুড়ার শহর লাগোয়া জুনবেদিয়া, শালবনি, রাওতোড়া বিভিন্ন এলাকায় গ্রামগঞ্জ প্লাবিত। পানিবন্দি হয়ে পড়েছেন বহু মানুষ। এরইমধ্যে কেশিয়াকোল এলাকা ছেড়ে পালাচ্ছেন বাসিন্দারা।

বাড়ির এক নারী সদস্য ধ্বংসাবশেষের ওপর দাঁড়িয়ে নিজের শেষ খড়কুটোটুকু বাঁচানোর চেষ্টা করছেন। ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দাদের এখন প্রবেশে নিষেধাজ্ঞা জানিয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন।

অন্যদিকে, সাধারণ মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যেতে মাইকে চলছে প্রচার। উদ্ধারে নামানো হতে পারে নৌকা।