,

অবশেষে বন্দি বিনিময় চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্র ও তুরস্কের মধ্যে

news-image

মার্কিন ধর্মযাজক এন্ড্রো ব্রেনসনের মুক্তি না হওয়ায় সম্প্রতি যুক্তরাষ্ট্র ও তুরস্কের সাথে সর্ম্পকে উত্তেজনা শুরু হয়। এ উত্তেজনা অবরোধ পর্যন্ত গড়ায়। অবরোধ আর উত্তেজনা কমাতে এখন দুই দেশের মাঝে একটি সমঝোতা চুক্তি চলছে।

তুরস্কের হুররিয়াত পত্রিকা জানিয়েছে, প্রবল ধারণা করা হচ্ছে, আগামী সপ্তাহের শেষের দিকে যাজক সঙ্কটের সমাপ্তি ঘটবে। দুই দেশের সরকারপ্রধানের সাথে এ বিষয়ে বিস্তারিত আলোচনা চলছে।

পত্রিকাটি জানিয়েছে, ওয়াশিংটন এবং আঙ্কারার মধ্যে চলমান আলোচনার শীর্ষে রয়েছে ওয়াশিংটনের কাছে ব্রেনসনকে ফেরত দেয়া। এর বিনিময়ে যুক্তরাষ্ট্রে বন্দি তুরস্কের সরকারি ব্যাংক ‘খালক’ এর সাবেক উপপ্রধান মুহাম্মাদ হাকান এটেলাকে তুরস্কের কাছে হস্তান্তর করবে মার্কিন সরকার।

এছাড়া মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরানের সাথে লেনদেন করার অভিযোগে তুরস্কের খালক ব্যাংকের ওপর বিলিয়ন ডলার জরিমানার বিষয়টি সমাধান করার আবেদন জানিয়েছে তুর্কি সরকার। এর বিনিময়ে ইস্তাম্বুলে মার্কিন কনস্যূলেটের সাবেক দুই কর্মকর্তার মুক্তি দিবে তুর্কি কর্তৃপক্ষ। এই দুই কর্মকর্তাকে সন্ত্রাসী সংগঠন গুলেন নেটওয়ার্কের সাথে সম্পৃক্ততার অভিযোগে আটক করা হয়েছিল।

র্হুরিয়াত আরও জানিয়েছে, তুর্কি কর্তৃপক্ষ ব্যাংকের বিষয়টি সর্বোচ্চ পর্যায়ের গুরুত্ব দিয়েছে। কারণ ব্যাংকটির মানি লন্ডারিং, ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার অমান্য করার অভিযোগ এনেছে মার্কিন আদালত।
হুররিয়াত আরও জানিয়েছে, যদি হোয়াইট হাউস তুরস্কের এ আবেদনে সাড়া দেয় তাহলে তুরস্কের কারাগারে বন্দি অন্যান্য মার্কিন নাগরিকদের ছাড়ের বিষয়টি নিয়েও অগ্রগতি সাধিত হবে। বর্তমানে ১৮ জন মার্কিনী তুরস্কের বিভিন্ন কারাগারে বন্দি রয়েছে। সূত্র : র্তুকপ্রেস, তুর্কআল-আন

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর