প্যাকেটে কাটা হাত, রহস্য জমজমাট (ভিডিও)
সড়কের পাশে পড়ে আছে প্লাস্টিকের একটি প্যাকেট। প্যাকেটের মধ্যে মানুষের কাটা হাত। কিন্তু সেই হাত কার তার কোনো হদিস পাওয়া যায়নি। এ নিয়ে চলছে চাঞ্চল্যকর পরিস্থিতি।প্রতিদিনের মতো সকালে নিজের চায়ের দোকান খুলতে গিয়েছিলেন এক যুবক। তার চোখে পড়ে হলুদ রঙের প্লাস্টিকের প্যাকেট। সন্দেহ হওয়ায় প্যাকেট খুলে ভড়কে যান তিনি।
সোমবার কলকাতার ঠাকুরপুকুর থানার পাশে ডায়মন্ড হারবার রোডে এ ঘটনা ঘটেছে। ওই রোডে মেট্রো ব্রিজের নিচে পাওয়া যায় প্যাকেটটি। খবর ভারতীয় গণমাধ্যমের।স্থানীয় লোকজন দেখেন, হাতটি কাঁধের নিচ থেকে কাটা। হাতের নিচে দড়ির মতো কিছু বাঁধা। এর মধ্যেই হাতটি পচন ধরেছে। তবে হাতটি পুরুষ না নারীর, তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেন। এ ঘটনা নিয়ে ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। হাতটির ময়নাতদন্তের জন্য পুলিশ সেটি বিদ্যাসাগর হাসপাতালে পাঠিয়েছে।











