ভারতে স্ত্রী’র সঙ্গে ঝগড়া করে তিন শিশু সন্তানকে নদীতে ফেলে হত্যা স্বামীর

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের অন্ধ্র প্রদেশে স্ত্রী’র সঙ্গে ঝগড়া নিজের তিন শিশু ছেলেকে নদীতে ছুড়ে হত্যা করেছে এক ব্যক্তি। রবিবার চিত্তুর জেলায় এই ঘটনা ঘটে। খবর এনডিটিভি’র।

খবরে বলা হয়, নিহত ছেলেদের মধ্যে একজনের বয়স ছয় মাস ও দুইজনের বয়স তিন মাস। তাদের মৃতদেহ গ্রামের কাছে নদীতে ভাসতে দেখা যায়। স্থানীয় জনগণ পরবর্তীতে পুলিশকে খবর দিলে তারা মৃতদেহগুলো উদ্ধার করে।

পরবর্তীতে ব্যাপক অভিযান চালিয়ে হত্যাকারী পিতাকে গ্রেফতার করে পুলিশ। তার নাম ভেংকাটেশ। তার স্ত্রী’র নাম অমরাবতী। নিহত তিন শিশুর নাম পুনিত, সঞ্জয় ও রাহুল।

অমরাবতী হচ্ছে ভেংকাটেশের দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রী’র সঙ্গে কোন সন্তান জন্ম দিতে ব্যর্থ হওয়ায় তাকে বিয়ে করে ভেংকাটেশ।

গত সপ্তাহে দু’জনের মধ্যে এক ঝগড়ার পর অমরাবতী সন্তানদের নিয়ে নিজের বাবার বাড়ি চলে যায়। ভেংকাটেশ পরবর্তীতে গিয়ে তাকে ফিরিয়ে আনে। আসার সময় তাদের মধ্যে আবার ঝগড়া হয়। সেসময় তিন সন্তানকে নিয়ে চলে যায় ভেংকাটেশ।

অমরাবতী পুলিশকে বলেন, আমি কখনো কল্পনাও করিনি সে নিজের সন্তানদের এরকম নির্মমভাবে হত্যা করবে। স্থানীয়রা জানিয়েছে, ভেংকাটেশ একজন মদ্যপ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত