রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ে করছেন বিন লাদেনের ছেলে হামজা

news-image

আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল কায়েদার প্রয়াত নেতা ওসামা বিন লাদেনের ছেলে হামজা বিন লাদেন বিয়ে করেছেন। ৯/১১ সন্ত্রাসী হামলার অন্যতম হোতা মোহাম্মদ আত্তারের মেয়েকে হামজা বিয়ে করেছেন বলে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের খবরে বলা হয়েছে।

ওসামা বিন লাদেনের দুই সৎ ভাই আহমাদ ও হাসান আল আত্তা এ খবর নিশ্চিত করেছেন। তারা বলেন, হামজা আল কায়েদার বড় পদে আসীন হয়েছে বলে মনে হচ্ছে। সে তার বাবার হত্যার প্রতিশোধ নিতে চায়।

সাত বছর আগে পাকিস্তানের অ্যাবোটবাদে মার্কিন সামরিক অভিযানে ওসামা বিন লাদেন নিহত হন। তার জীবিত তিন স্ত্রীর মধ্যে খাইরিয়া সাবারের গর্ভে জন্ম নিয়েছেন হামজা বিন লাদেন। আহমাদ আল আত্তা বলেন, আমরা শুনেছি, সে মোহাম্মদ আত্তার মেয়েকে বিয়ে করেছে। আমরা জানি না, সে এখন কোথায় আছে, তবে সে আফগানিস্তানে অবস্থান করতে পারে।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ভয়াবহ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় প্রাণ হারায় দুই হাজার ৭৫৩ জন। শুধু প্রাণের হিসেবেই নয়, এই ঘটনায় পাল্টে যায় বিশ্ব রাজনীতির মানচিত্র। ঘটনার পরপরই সন্দেহের তীর আল-কায়দার ওপর গিয়ে পড়ে। প্রাথমিকভাবে হামলার সঙ্গে সংশ্লিষ্টতার বিষয় অস্বীকার করলেও ২০০৪ সালে হামলার দায় স্বীকার করেন আল-কায়দা প্রধান ওসামা।