বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাদ্দাফির শহরটি এখনো ভূতুড়ে নগরী কেন?

news-image

অনলাইন ডেস্ক: লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফি। ২০১১ সালের ২০ অক্টোবর দেশটির বিদ্রোহীদের হাতে আটক এবং পরে নিহত হন। লিবিয়ার সাবেক এই প্রেসিডেন্টের বাসভবন ছিল দেশটির সির্তে শহরে। এটি এক সময় ছিলো সাজানো গোছানো ছবির মতো একটি শহর। আর এখন শহরের যেদিকেই চোখ যায় শুধু যত্রতত্র ধ্বংসস্তূপ চোখে পড়ে। শহরের প্রায় প্রতিটি বাড়িই হয় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, না হলে আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। রাস্তাঘাট থেকে শুরু করে সব স্থাপনার প্রায় একই অবস্থা। এক সময়ের রমরমা এই শহরটিতে এখনো শুধুই সংকট আর ধ্বংসের চিহ্ন।

যুদ্ধের ডামাডোল শেষে এখন শহরের অধিবাসীরা যার যার বাড়িতে ফিরতে শুরু করেছেন। যদিও শহরটি পুনর্গঠনে সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের তৎপরতা খুব কম বলে মনে করছেন তারা। অথচ দু’বছর আগেই এ শহর থেকে উৎখাত হয়েছে জঙ্গিগোষ্ঠী আইএস, তারপরেও শহরটি এখনো একটি ভূতুড়ে শহর হয়েই আছে।

অধিবাসীরা বলছে, শহরটিকে এ অবস্থায় দেখার জন্য আমরা ফিরে আসিনি। অনেকে ফিরে অসুস্থ হয়ে পড়েছেন। নিজের বাড়ির অবস্থা দেখে হার্ট অ্যাটাকে একজন মারা গেছেন বলেও জানান এক অধিবাসী।

অধিবাসীরা বলছেন, শহরটির পুনর্গঠনের কোন উদ্যোগই তাদের চোখে পড়ছে না। তাদের অনেকের ক্ষোভ, পশ্চিমাদের বিরুদ্ধেই। কারণ তারা মনে করে পশ্চিমারা যুদ্ধের সময় শহরটিকে ধ্বংস করেছে কিন্তু এখন অধিবাসীদের কোনো সহায়তাই করছে না। সূত্র: বিবিসি বাংলা

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ