ইসরায়েলের জন্য ৩৮০ কোটি ডলার সামরিক সাহায্য বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

news-image

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের জন্য ৩.৮ বিলিয়ন ডলারের (৩৮০ কোটি ডলার) বেশি সামরিক সাহায্য বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে মার্কিন সিনেটে একটি বিল পাস হয়েছে। মার্কিন এই সামরিক সাহায্য বাড়লে ইসরাইলের প্রতিটি পরিবার বছরে ২৩ হাজার ডলার পাবে। শুক্রবার এমন তথ্য দিয়ে খবর প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের মিনেসোটা-ভিত্তিক নিউজ ওয়েবসাইট ‘মিন্টপ্রেস’। খবর প্রেসটিভি।

১ আগস্ট বুধবার যুক্তরাষ্ট্রের সিনেটররা ‘ইউনাইটেড স্টেটস-ইসরায়েল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স অথারাইজেশন অ্যাক্ট অব ২০১৮’ নামে বিলটি পাস করেন। সিনেটে বিলটি পাস হওয়ার কারণে প্রতিনিধি পরিষদেও তা পাস হবার পথ পরিষ্কার হয়েছে। ধারণা করা হচ্ছে, চলতি সপ্তাহে প্রতিনিধি পরিষদে বিলটি পাস হতে পারে।

উল্লেখ্য, এর আগে এ বিষয়ে ওয়াশিংটন ও তেল আবিবের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছিল। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেয়া এই সহযোগিতার মধ্যে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রকল্পে ব্যয় হবে ৫০ কোটি ডলার এবং ইসরাইলের ভেতরে মার্কিন অস্ত্রের মজুদ গড়ে তোলার জন্য ধার্য করা হয়েছে ১০০ কোটি ডলার।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত