পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ১৮

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের উত্তর-পশ্চিম এলাকায় গতকাল যাত্রীবাহী বাসের সাথে তেলবাহী ট্যাংকারের সংঘর্ষে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২৫ জন। খবর বার্তা সংস্থা এএফপি’র।

পুলিশ কর্মকর্তা ইজাজ খান বলেন, শনিবার ৪৮ জন যাত্রী নিয়ে বাসটি বন্দর নগরী করাচি যাচ্ছিলো। কোহাট জেলায় তেলবাহী একটি ট্যাংকারের সাথে বাসটির মুখোমুখি সংঘর্ষ ঘটে।

আহতদের মধ্যে ৯ জনের অবস্থা গুরুতর।

কোহাট জেলা পুলিশ প্রধান সোহাইল খান দুর্ঘটনাটি ও হতাহতের ঘটনাটি নিশ্চিত করেছেন। দুর্ঘটনার সময় তেলবাহী ট্যাংক লরিতে তেল থাকলেও তা বিস্ফোরিত হয় নি।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বাসস।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত