সুইজারল্যান্ডে পর পর ২টি বিমান বিধ্বস্ত, নিহত ২৩
সুইজারল্যান্ডের পার্বত্য এলাকায় পরপর অন্তত ২টি বিমান বিধ্বস্ত হয়েছে। প্রথম বিমানটি আল্পস এলাকায় একটি বনে পড়েগেলে একই পরিবারের অন্তত চার জন নিহত হয়েছে। বিমানটি স্থানীয় হওয়ায় ঠিক কতজন যাত্রী ছিল তা এখনো জানা যায়নি। পরে অন্তত ১৭জন যাত্রী ও দু’জন চালক নিয়ে ‘জেইউ-এয়ার’ এর জেইউ-৫২ মডেলের আরো একটি বিমান বিধ্বস্ত হয়ে আরো অন্তত ১৯জন নিহত হয়েছে বলে জানিয়েছে ‘রয়টার্স’।
শনিবার দেশটির পুলিশ এক বিবৃতিতে জানায়, দ্বিতীয় বিমান বিধ্বস্তের বিষয়ে তেমন কিছু জানা না গেলেও প্রশাসন অন্তত ৫টি হেলিকপ্টার ও প্রচুর পরিমাণে উদ্ধার কর্মী পাঠিয়েছে। বিমান বিধ্বস্ত হওয়ার স্থান গ্রোবুয়েন্ডেনের পিস সেগনাস পর্বতে উদ্ধার অভিযান অব্যাহত আছে।
এদিকে স্থানীয় সংবাদমাধ্যম ব্লিক জানিয়েছে, পরবর্তী বিমান বিধ্বস্তের প্রায় সবাই নিহত হয়েছে। তবে তাদের সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে পারেনি। উভয় বিমান বিধ্বস্তের ঘটনাটি ইতোমধ্যেই তদন্ত করা শুরু হয়েছে বলেও প্রশাসন দাবি করেছে। ইয়ন নিউজ











