,

সৌদিতে বিদেশিদের সর্বনিম্ন মজুরি ২৫০০ রিয়েলের উদ্যোগ

news-image

soudi-mapবিদেশি শ্রমিকদের জন্য সর্বনিম্ন মজুরি ২ হাজার ৫০০ রিয়েল নির্ধারণের চিন্তাভাবনা করছে সৌদি আরবের শ্রম মন্ত্রণালয়।

মঙ্গলবার এক খবরে সৌদি গেজেট জানিয়েছে, ২০১৫ সালে দেশটিতে চলমান মজুরি সংরক্ষণ কার্যক্রমের ৩য় এবং শেষ ধাপ সম্পন্ন হওয়ার পরে এ মজুরি প্রযোজ্য হতে পারে।

একই সাথে সৌদি নাগরিকদের জন্য সর্বনিম্ন মজুরি ৫ হাজার ৩০০ রিয়েল নির্ধারণ করা হতে পারে।

গত মার্চে মজুরি সংরক্ষণ কার্যক্রমের ২য় ধাপ শুরু হয়েছে।

তবে বর্তমানে দেশটিতে সৌদি এবং বিদেশি শ্রমিকদের সর্বনিম্ন মজুরি কত সে সম্পর্কে কিছু জানায়নি সৌদি গেজেট।

প্রসঙ্গত, আমেরিকান রিসার্চ ওয়েবসাইট বায়োর জরিপ অনুযায়ী, সৌদি আরবে অভিবাসীর সংখ্যা মোট ৯০ লাখ ৬ হাজার। এর মধ্যে ১৪.৪ শতাংশ বাংলাদেশি। সংখ্যার হিসাবে এটি ১০ লাখ ৩১ হাজার; যা সেদেশে অভিবাসীদের মধ্যে ৩য় সর্বোচ্চ।

অধিক আয়ের আশায় বিদেশি শ্রমিক হিসেবে তারা দেশটিতে অবস্থান করছেন।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর