,

ভারতে পাথরের খনিতে বিস্ফোরণ, নিহত ১০

news-image

অনলাইন ডেস্ক: ভারতের অন্ধ্রপ্রদেশের একটি পাথর খনিতে বিস্ফোরণের ঘটনায় ১০ শ্রমিক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টায় ঘটা বিস্ফোরণে আহত হয়েছেন বেশ কয়েকজন শ্রমিক।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, অন্ধ্রপ্রদেশের কুরনুল জেলার হাথি বেলাগান গ্রামে পাথরের খনিটিতে বিস্ফোরণটি এতই শক্তিশালী ছিল, সেখানকার একটি বিশাল পাথর খণ্ড উড়ে গিয়ে আঘাত হানে শ্রমিকদের বিশ্রামাগারে। এসময় সেখানে আগুন ধরে যায়। ভেতরে বিশ্রামে থাকা ৩০ শ্রমিক সেখানে চাপা পড়েন। আগুনে তিনটি ট্রাক্টর, একটি ট্রাকসহ অন্যান্য ঘরও পুড়ে যায় এ ঘটনায়।

শুক্রবার মধ্যরাত পর্যন্ত ফায়ার ব্রিগেড ও নিরাপত্তা রক্ষাকারী কয়েকটি দল অভিযান চালিয়ে পাথরের নিচে চাপা পড়া বিশ্রামাগার থেকে ৮ টি লাশ উদ্ধার করে। নিহত সবাই ভারতের ওড়িশ্যা রাজ্যের বাসিন্দা। যারা আহত হয়েছেন তাদের সবাইকে উদ্ধার করে আলুরু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাস্থলে আরও লাশ চাপা পড়ে থাকতে পারে বলে জানিয়েছেন অগ্নিনির্বাপক সংস্থাটির এক কর্মকর্তা।

এ ঘটনায় অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু, রাজ্য কংগ্রেসের সভাপতি ওয়াই এস জগনমোহন ও জনসেবা পার্টির প্রধান পবন কল্যাণ এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। তারা কুরনুল জেলা প্রশাসনকে এই ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে