,

উচ্চপদস্থ চীনা ভিক্ষুর বিরুদ্ধে সন্ন্যাসিনীদের যৌন হয়রানির অভিযোগ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : একজন উচ্চ পদস্থ চীন ভিক্ষুর বিরুদ্ধে সন্ন্যাসিনীদের যৌন হয়রানি করার ও কৌশলে তাদের নিয়ন্ত্রণ করে তাদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের অভিযোগ ওঠেছে। ওই ভিক্ষুর নাম সুয়েচেং। বেইজিংয়ে লংকুয়ান প্যাগোডার মঠাধ্যক্ষের দায়িত্ব পালন করেন তিনি। তিনি তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ অস্বীকার করেছেন। খবর বিবিসি’র।

খবরে বলা হয়, সুয়েচেংয়ের বিরুদ্ধে তার প্যাগোডার অন্য দু’জন ভিক্ষু সরকারি কর্মকর্তাদের কাছে যৌনতার ওই অভিযোগ তুলেছেন। পাশাপাশি তথ্য বিকৃতির অভিযোগও আনা হয়েছে তার বিরুদ্ধে।

যৌন হয়রানির বিরুদ্ধে ‘মি টু’ আন্দোলন ক্রমশ জোরদার হচ্ছে বিশ্বের বিভিন্ন স্থানে। এমনকি রক্ষণশীল চীনেও এর প্রভাব বিদ্যমান। অভিযোগ ওঠছে বিশ্বের বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে। এর মধ্যে বহু ধর্মীয় নেতারাও রয়েছেন। বিশেষ করে ক্যাথলিক যাজক ও ভিক্ষুদের সম্প্রতি অভিযোগের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। ওইসব ব্যক্তিদের তালিকায় নতুন করে যোগ হল সুয়েচেংয়ের নাম।

সুয়েচেং চীনের বুদ্ধিস্ট এসোসিয়েশনের প্রধান। এসোসিয়েশনের ইতিহাসে সবচেয়ে কম বয়সী ব্যক্তি হিসেবে প্রধানের দায়িত্ব পালন করছেন তিনি। এছাড়া সরকারের রাজনৈতিক উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি।

চীন-ভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়েইবো’তে তার ১০ লক্ষাধিক অনুসারী রয়েছে। প্যাগোডার পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমটিতে দেওয়া এক পোস্টে বলা হয়েছে, তারা উত্থাপিত অভিযোগ তদন্ত করবে। এ জন্য একটি তদন্ত দল গঠন করা হবে।

পোস্টে সুয়েচেংয়ের অভিযোগ অস্বীকার করার বিষয়টি উল্লেখ করা হয়েছে। আরো বলা হয়েছে, সুয়েচেংয়ের সুনাম নষ্ট করার উদ্দেশে তার বিরুদ্ধে বানোয়াট অভিযোগ তোলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে