মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদিতে নির্মাণ হচ্ছে রোবোটিক শহর!

news-image

অনলাইন ডেস্ক: প্রায় পাঁচ হাজার কোটি মার্কিন ডলার ব্যয়ে সৌদি আরবে তৈরি করা হচ্ছে রোবোটিক শহর। দেশটির উত্তর-পশ্চিমের শহর নিওমকে এভাবেই গড়ে তোলা হচ্ছে বলে জানা গেছে। এই শহরে মানুষের চেয়ে রোবটের সংখ্যাই হবে বেশি।

সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, সম্প্রতি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ওই শহরে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। যুবরাজ মোহাম্মদ বিন সালমান জানিয়েছেন, সরকারি এই প্রকল্পে সৌদি বাদশাহর পূর্ণ সমর্থন রয়েছে। সম্প্রতি এই শহরে সৌদির শীর্ষ অর্থনৈতিক কাউন্সিলের বৈঠকও অনুষ্ঠিত হয়েছে।

যুবরাজ সালমানের দপ্তরের একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, এটা হবে একটি স্বপ্নের শহর।

এক সাক্ষাৎকারে সৌদি যুবরাজ জানিয়েছেন, আজকের সৌদি আরবে যে জীবনযাত্রা নেই তার আধুনিক সংস্করণ হবে ওই নগরীটিতে। এটা হবে সভ্যতার জন্য একটি মাইলফলক।

তিনি জানান, নিওম শহরটিতে ইন্টারনেট প্রযুক্তির সঙ্গে কৃত্তিম বুদ্ধিমত্তাসহ প্রতিটি জিনিসের সংযোগ থাকবে।লোহিত সাগরের ওপর দিয়ে নির্মান করা হবে সেতু যা মিসরের সঙ্গে শহরটির সংযোগ স্থাপন করবে।

সূত্র: দ্য ব্লুমবার্গ