রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েলে ফিলিস্তিনি কবির কারাদণ্ড

news-image

আন্তর্জাতিক ডেস্ক : দেয়ার অভিযোগ এনে ফিলিস্তিনি নারী কবি দারিন তাতুরকে ৫ মাসের কারাদণ্ড দিয়েছে ইসরায়েলের আদালত। খবর এপির।

কবিতার জন্য গৃহবন্দী হওয়ার পর থেকে আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনায় আসেন দারিন। তার মুক্তির দাবিতে বিবৃতি দেন বিশ্বের দেড়শ’রও বেশি লেখক। দারিনের গ্রেপ্তারকে মত প্রকাশের স্বাধীনতার ওপর আঘাত বলে বর্ণনা করেন তারা।

মঙ্গলবার ইসরায়েলি আদালতের দেয়া রায়ে বলা হয়, ‘মত প্রকাশের স্বাধীনতার একটা সীমা আছে। তার কবিতা উত্তেজক। তাকে একটি সহিংস গ্রুপের সঙ্গে জড়িত হিসেবেও অভিযুক্ত করা হয়। তিনি অভিযোগ অস্বীকার করেছেন।

ইসরায়েল বলছে ২০১৫ সালে ছড়িয়ে পড়া ব্যাপক ভিত্তিক ফিলিস্তিনি বিক্ষোভে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখা দারিন তাতুরের কবিতা উত্তেজনা ছড়িয়েছিল।