স্বামীর গুলিতে প্রাণ গেল অভিনেত্রীর

news-image

আন্তর্জাতিক ডেস্ক : রেশাম খান পশতু ভাষার মঞ্চ অভিনেত্রী ও গায়িকা। স্বামী তাঁকে গুলি করে হত্যা করেছেন। ছবি: সংগৃহীত
রেশাম খান পশতু ভাষার মঞ্চ অভিনেত্রী ও গায়িকা। স্বামী তাঁকে গুলি করে হত্যা করেছেন। ছবি: সংগৃহীত
পাকিস্তানে আরও একজন গায়িকাকে পারিবারিক সহিংসতার শিকার হয়ে প্রাণ হারাতে হলো। তাঁর নাম রেশাম খান। তিনি পশতু ভাষার মঞ্চ অভিনেত্রী ও গায়িকা। ওই শিল্পীর স্বামী তাঁকে গুলি করেছেন। আজ বুধবার খাইবার পাখতুনখাওয়া প্রদেশের নওশেরা জেলায় এ ঘটনা ঘটেছে।

পুলিশ বলছে, রেশাম খানের স্বামীর নাম ফাওয়াদ।

রেশাম পারিবারিক সহিংসতার শিকার হয়েছেন। নারীর ওপর সহিংস ঘটনা খাইবার পাখতুন খাওয়ায় দিন দিন বেড়েই চলেছে। এ বছরের ফেব্রুয়ারিতে এ প্রদেশের মার্দান এলাকায় গায়িকা সাম্বালকে গুলি করে হত্যা করা হয়। এর কারণ হলো সমাবেশে গান গাইতে অস্বীকার করায় তাঁকে গুলি করা হয়। রেশাম খানের আগে আরও ১৯ জনকে এমন সহিংসতার শিকার হতে হয়েছে।

২০০৯ সালে আয়মান উদাস নামের একজন গায়িকাকে পেশোয়ারে নিজ বাড়িতে তাঁর ভাই খুন করেন। তিন একটি ব্যান্ডের ভোকালিস্ট। তথ্যসূত্র: দ্য নিউজ ডটকম।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত