,

জিম্বাবুয়ের নির্বাচনে ক্ষমতাসীন জানু-পিএফ পার্টির জয়লাভ

news-image

আন্তর্জাতিক ডেস্ক: জিম্বাবুয়ের ক্ষমতাসীন দল জানু-পিএফ পার্টি ১০৯ আসন পেয়ে নির্বাচনী জয়ী হয়েছে। দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে, তারা একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে। খবর আল-জাজিরার।

জিম্বাবুয়ের নির্বাচন কমিশন বুধবার জানিয়েছে, বিরোধী মুভমেন্ট ফর ডেমোক্রেটিক চেঞ্জ (এমডিসি) পার্টি ৪১টি আসন পেয়েছে। তবে এখনও ৫৮টি আসনের ফল ঘোষণা করা হয়নি।

গত বছর দীর্ঘ সময়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবেকে ক্ষমতাচ্যুত করার পর সোমবার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়।

তবে দেশটির পরবর্তী প্রেসিডেন্ট কে হচ্ছেন সে ব্যাপারে স্পষ্ট করে কিছু জানায়নি জিম্বাবুয়ের নির্বাচন কমিশন।

মঙ্গলবার বিরোধীদলীয় নেতা নেলসন চামিসা বলেন, তিনি ‘ভালোভাবেই জয়ী’ হচ্ছেন। কিন্তু নির্বাচন কমিশন তার দাবি প্রত্যাখ্যান করে। এর কয়েকঘণ্টা পর ক্ষমতাসীন জানু-পিএফ পার্টি প্রেসিডেন্ট এমারসন এমনানগাগওয়া বলেন, তিনি নির্বাচনী ফলাফলের ব্যাপারে ‘আশাবাদী’।

৭৫ বছর বয়সী এমনানগাগওয়া টুইটারে লিখেছেন, নির্বাচনে ব্যাপক ভোটার উপস্থিতি ও জনগণের অংশগ্রহণে আমি আনন্দিত। আমরা আমাদের এজেন্টদের কাছ থেকে খুব ইতিবাচক তথ্য পাচ্ছি।

নির্বাচনে কোনও প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট না পেলে আগামী ৮ সেপ্টেম্বর প্রেডেন্টসিয়াল রান-অফ অনুষ্ঠিত হবে।

জিম্বাবুয়ের ৫০ লাখের বেশি নিবন্ধিত ভোটার রয়েছে। দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে, ভুল তথ্য উপস্থাপনের কারণে এক দশমিক তিন শতাংশ নিবন্ধিত ভোটার ভোট দিতে পারেননি।

এর আগের নির্বাচনগুলোতে ভয়ভীতি দেখানোর মতো ঘটনা ঘটলেও এবারের নির্বাচন তুলনামূলকভাবে শান্তিপূর্ণ ছিল।

এছাড়া ২০০২ সালের পর এই প্রথম ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষকরা নির্বাচন মনিটর করার অনুমতি পায়।

নির্বাচনে ১৯ জন পুরুষ ও চারজন নারী প্রতিদ্বন্দ্বিতা করেন।

উল্লেখ্য, এই প্রার্থীরা সবাই প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে