,

ভারতে আবার একই পরিবারের সাতজনের ‘আত্মহত্যা’

news-image

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাঁচির একটি বাড়িতে পাওয়া গেছে একই পরিবারের ৭ সদস্যের মৃতদেহ। তাদের মধ্যে ৭ ও ৪ বছরের দুটি শিশুও রয়েছে। দিল্লির বুরারিতে একই পরিবারের ১১ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধারের রহস্যের জট না খুলতেই এবার এ ঘটনা ঘটল। খবর এনডিটিভির।

পুলিশ জানায়, গত রবিবার রাতে এ ঘটনা ঘটেছে। একটি বড় প্রাইভেট কোম্পানির কর্মকর্তা দীপক কুমার ঝা (৪০) তার বাবা-মা, স্ত্রী, দুই সন্তান ও ভাইকে নিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। আর্থিক টানাপড়েনের জেরেই তারা আত্মহত্যার পথ বেছে নেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

রাঁচিতে তাদের ভাড়া করা বাড়িতে মৃতদেহগুলো খুঁজে পাওয়া যায়। দীপকের বাড়িওয়ালা এ. মিশ্র বলেন, দীপক নিজের ব্যবসা দাঁড় করানোর চেষ্টা করছিলেন। সেজন্য তিনি বড় অঙ্কের ঋণ নিয়েছিলেন। তার ছোট ভাই রুপেষ ঝা (৩০) বেকার ছিলেন।
রাঁচি পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলেই মনে হচ্ছে। দেখা যাক তদন্তে কী বেরিয়ে আসে।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে