,

নতুন ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র নির্মাণ করছে উত্তর কোরিয়া

news-image

ট্রাম্প প্রশাসনের কড়া সতর্কবার্তা অগ্রাহ্য করে নতুন করে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র নির্মাণ শুরু করেছে উত্তর কোরিয়া। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ওয়াশিংটন পোস্ট। তবে এ কাজে পিয়ংইয়ং কতদূর এগিয়েছে সে বিষয়ে নিশ্চিত নন ওই কর্মকর্তারা।

সোমবার ওয়াশিংটন পোস্ট জানায়, রাজধানী পিয়ংইয়ং সংলগ্ন সানুমডং স্থাপনায় এক থেকে দুটি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র নির্মানের কাজ শুরু করেছে উত্তর কোরিয়া। এই স্থাপনা থেকেই আলোচিত হাওয়াসং-১৫ নির্মাণ করেছিল উত্তর কোরিয়া, যা যুক্তরাষ্ট্রে হামলা চালাতে সক্ষম বলে তারা দাবি করেছিল।

তবে এই খবরের বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি ট্রাম্প প্রশাসন বা উত্তর কোরিয়া।

এর আগে গত জুন মাসে সিঙ্গাপুরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে অনুষ্ঠিত ঐতিহাসিক বৈঠকে পরমাণু কর্মসূচি বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন কোরিয়ার নেতা কিম জং উন।

ওই বৈঠকের পর ট্রাম্প ঘোষণা করেন, উত্তর কোরিয়া আর তার দেশের জন্য ‘পরমাণু হুমকি’ হবে না। আর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছিলেন, ২০২০ সালের শেষ নাগাদ উত্তর কোরিয়ার বড় ধরনের পারমাণবিক নিরস্ত্রীকরণের আশা করেন তিনি।

তবে ওই বৈঠকে পিয়ংইয়ংয়ের কাছ থেকে এ বিষয়ে কোনো নির্দিষ্ট প্রতিশ্রুতি আদায়ে ব্যর্থ হওয়ায় দেশে ফিরে সমালোচনার মুখে পড়েন ট্রাম্প।

এদিকে গত সপ্তাহেই (২৪ জুলাই) উত্তর কোরিয়া তাদের অন্যতম প্রধান একটি রকেট উৎক্ষেপন কেন্দ্র ভাঙার কাজ শুরু করেছে বলে খবর দিয়েছিল আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। উপগ্রহের ছবি বিশ্লেষণ করে যুক্তরাষ্ট্রভিত্তিক পর্যবেক্ষক সংস্থা থার্টি এইট নর্থের সূত্র থেকে এ সংবাদ জানা গিয়েছিল।

তখন তারা বলেছিল, পিয়ংইয়ং তাদের সোহায়ে উৎক্ষেপণ কেন্দ্রটির একাংশ ধ্বংসের কাজ শুরু করেছে। কিন্তু এবার এর বিপরীত খবর পাওয়া গেল।

সূত্র: বিবিসি

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে