ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে আটকা ২৬৬ পর্বতারোহী

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার শক্তিশালী ভূমিকম্পের পর মাটি ধসে পার্বত্য এলাকা থেকে নামার পথ বন্ধ হয়ে যাওয়ায় দুই শতাধিক পর্বতারোহী আটকা পড়েছেন । লোম্বকের নিকটবর্তী এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

মাউন্ট রিনঝানিতে আটকা পড়া পর্বতারোহীদের সরিয়ে নিতে হাজারো উদ্ধারকর্মীর জোর তৎপরতাও শুরু করেছেন। ভূমিকম্পের পর বিদেশি পর্যটকসহ পাঁচ শতাধিক পর্বতারোহী রিনঝানি থেকে নেমে আসতে পারলেও ২৬৬ জন আটকা পড়েছেন; হেলিকপ্টার দিয়ে তাদের খোঁজ করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

রবিবার সকালে ৬ দশমিক ৪ মাত্রার ওই ভূমিকম্প আঘাত হাতে। এতে অন্তত ১৪ জন নিহত ও দেড়শতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শক্তিশালী এ ভূমিকম্প কয়েক হাজার বাসিন্দা ঘরবাড়ি হারিয়েছেন। লোম্বকের পাশাপাশি বালি দ্বীপও ভূমিকম্পে কেঁপে ওঠে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত