,

পাকিস্তানে নির্বাচনে ব্যালটে প্রেমপ্রস্তাব!

news-image

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ-গুলালাই (পিটিআই-জি) নেতা ও প্রার্থী আয়শা গুলালাই একটি নির্বাচনী কেন্দ্রে ভোটের বদলে প্রেমপত্র পেয়েছেন। জাতীয় পরিষদের নওশেরা-১ আসনের একটি কেন্দ্রে এমন ঘটনা ঘটেছে। মজার বিষয় হচ্ছে রিসালপুর ২ নং সরকারি প্রাথমিক স্কুল কেন্দ্রে মাত্র একটি ভোট পেয়েছেন গুলালাই। তবে ভোটটিও বাতিল হয়ে গেছে। কারণ ভোটার ব্যালট পেপারে সিল মারার পরিবর্তে ‘আই লাভ ইউ’ লিখেছেন। খবর দ্য নিউজের।

তবে ব্যালট পেপারে সিল না মারায় ওই ভোটটিও বাতিল করে দেন প্রিসাইডিং কর্মকর্তা। পরে তিনি সেটি ওই নির্বাচনী আসনের রিটার্নিং কর্মকর্তা, অতিরিক্ত জেলা ও সেশন জজ দোস্ত মুহাম্মমদ খানের কাছে পাঠিয়েছেন।

পিটিআই প্রধান ইমরান খান তার মোবাইল ফোনে নোংরা এসএমএস করেন এমন অভিযোগ তুলে দল থেকে বেরিয়ে যান আয়শা গুলালাই। এমনকি পিটিআই-গুলালাই নামে নিজে একটি দল গঠন করেন। যদিও ইমরান খান তার বিরুদ্ধে আনা এসব অভিযোগ অস্বীকার করেছেন।

তবে শুরুটা মোটেও ভালো হয়নি গুলালাইয়ের পার্টির। নির্বাচনে তার পার্টি কোনও প্রার্থী খুঁজে পায়নি। পরে বাধ্য হয়ে, তিনি তৃতীয় লিঙ্গের মানুষজনকে তার পার্টির টিকিট দেন। আর তিনি নিজে চারটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। কিন্তু সবকটিতেই পরাজিত হন গুলালাই। এই চার আসন থেকে সবমিলিয়ে তিনি ৩৫৩৮ ভোট পান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে