বৈধ হবার সু-ব্যবস্থা অারব আমিরাতে অবৈধ ভাবে বসবাসকারি ব্যক্তিগন
ডেস্ক রিপোর্ট।। সংযুক্ত অারব আমিরাতে অবৈধভাবে বসবাসকারী মানুষের বৈধ হওয়ার সু-ব্যবস্থা নিয়ে আমিরাত সরকার আগামী ১ আগষ্ট থেকে ৩১ অক্টোবর পর্যন্ত দেশটিতে অ্যামেনেষ্টি সাধারণ ক্ষমা ঘোষনা করেছেন বলে জানালেন জেনারেল ডাইরেক্টরী অব রেসিডেন্সি ফর অ্যাফেয়ার্স দুবাই এর মেজর জেনারেল মোহাম্মদ আল মারি। রবিবার সকালে দুবারই আল আবির ইমিগ্রেশনে এই উপলক্ষে এক সংবাদ সম্মেলনে বিভিন্ন দেশের সাংবাদিকদের এই তথ্য জানান।
তিনি বলেন, অবৈধভাবে যারা আমিরাতে অবস্থান করছে তাদের জন্য অ্যামেনেষ্টি হচ্ছে আমিরাত সরকারের পক্ষ থেকে একটি উপহার।
এসময় মেজর জেনারেল মোহাম্মদ আল মারি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। সঙ্গে ছিলেন ডাইরেক্টর জেনারেল অ্যাসিস্ট্যান্ট অব ফলোআপ সেক্টর অব ভাইলো টারস রেসিডেন্সি ফর অ্যাফেয়ার্স দুবাই এর ব্রিগ্রেডিয়ার জেনারেল খালাফ আল গাইত।











