রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মিশরের মুরসির ৭৫ সেনা কর্মকর্তাকে মৃত্যুদণ্ড

news-image

মিশরের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির ৭৫ সমর্থককে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির আদালত। তাদের বিরুদ্ধে অবৈধ বিক্ষোভ ও হত্যাকাণ্ডের অভিযোগ এনেছে গতকাল শনিবার এই আদেশ দিয়েছেন কায়রোর একটি আদালত।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৩ সালে মুরসিকে ক্ষমতাচ্যুত করার প্রতিবাদে দেশটির রাজধানীর রাক্কা স্কয়ারে বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগের ভিত্তিতে তাদের এ শাস্তি দেওয়া হয়েছে।

মিশরের নিয়ম অনুযায়ী কারও মৃত্যুদণ্ড দিতে হলে কোর্টের আদেশ শিগগিরই দেশটির প্রধান ইসলামিক আইন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়। তবে সাধারণত ইসলামিক আইন কর্তৃপক্ষের প্রধান হিসেবে দায়িত্বপ্রাপ্ত মুফতি আদালতের কোনো রায়ের সঙ্গে দ্বিমত করেন না।
যদিও ২০১৪ সালে মুসলিম ব্রাদারহুডের দ্বিতীয় সর্বোচ্চ নেতা মোহাম্মদ বাদীকে দেওয়া মৃত্যুদণ্ডের রায় ইসলামিক আইন কর্তৃপক্ষ বাতিল করে দেয়। পরে তার যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ