রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এ কেমন সুড়ঙ্গ!

news-image

ক্রোয়েশিয়ার দক্ষিণে ৪৪ মিলিয়ন ডলার বা প্রায় ৩৬০ কোটি টাকার বেশি খরচ করে পাহাড়ের ভেতর দিয়ে একটি সুড়ঙ্গে তৈরি করা হয়েছিল। কিন্তু এখন তারা বুঝতে পারছে না, এই সুড়ঙ্গ নিয়ে তারা কি করবে।
টিভি চ্যানেল আরটিএল ক্রোয়েশিয়ার খবরে বলা হয়, ওমিস শহরের কাছে একটি পাহাড়ের ভেতর দিয়ে সুড়ঙ্গটি নির্মাণ করা হচ্ছিল। কিন্তু ১৪৭১ মিটার নির্মাণের পর এটি স্থগিত হয়ে যায়। আর এই সুড়ঙ্গ নির্মাণ করার উদ্দেশ্য ছিল যানজট কমানোর উদ্দেশ্যে বাইপাস তৈরির জন্য।

ওমিস ব্রিজ নামের একটি স্থানে সুড়ঙ্গের মুখ বের হওয়ার কথা ছিল। যাতে ওমিসের বাসিন্দারা সহজেই উপকূলের সড়কে উঠতে পারবে। এছাড়াও পর্যটন ঋতুতে শহরের ট্রাফিক জ্যাম কমবে বলেও আশা করা হয়েছিল।
১৪৭১ মিটার নির্মাণের পর দেখা যায় সেটি বেরিয়েছে পাহাড়ের একটি খাদের ওপর, যেখান দিয়ে যাওয়ার কোন পথ নেই।
আরটিএল জানিয়েছে, ছয় বছর আগে সুড়ঙ্গটির নির্মাণ কাজ শুরু হয়। কিন্তু এখন এটির নির্মাণ কাজ পুরোপুরিভাবে বন্ধ হয়ে গেছে। আর এটির জন্য বরাদ্দ করা টাকা অন্য কাজে খরচ করা হয়েছে।
অন্যদিকে এ নিয়ে ক্ষুব্ধ ওমিস শহরের মানুষজন।
ফ্রানি নামের একজন ব্যাঙ্গ করে বলছেন, ‌‘এটা তাদের জন্য যেন একটা মজার ব্যাপার। হয়তো তারা ভেবেছে, ওখানে ব্যাটম্যান থাকে। শহরের জন্য যেখানে যানজট, সেখানে কোন খরচ করা হয়নি, কোন কাজ করা হয়নি।’
আরটিএল বলছে, ‘শহরের কর্তৃপক্ষ স্বীকার করেছে যে, পুরো প্রকল্পটি তাদের জন্য লজ্জাজনক। গ্রীষ্মের ছুটি শেষ হলেই তারা নতুন করে কাজ শুরুর কথা ভাবছে।’

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা

সাহাবুদ্দিনের বিরুদ্ধে আলাদা তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক

বদির পরিকল্পনাতেই একরাম হত্যা: চিফ প্রসিকিউটর

রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার নির্ধারণ করল সরকার

কারাগারের নাম-আইনে বড় পরিবর্তন, বাড়ছে জনবল

কারাগারের নাম-আইনে বড় পরিবর্তন, বাড়ছে জনবল

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের