,

মিশরে ৭৫ মুরসি সমর্থকের মৃত্যুদণ্ড

news-image

মিশরের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির ৭৫ সমর্থককে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির আদালত। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, শনিবার (২৮ জুলাই) মিশরীয় ইতিহাসে প্রথম এমন আদেশ দিয়েছেন কায়রোর একটি আদালত।

২০১৩ সালে মুরসিকে ক্ষমতাচ্যুত করার প্রতিবাদে দেশটির রাজধানীর রাক্কা স্কয়ারে বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগের ভিত্তিতে তাদের এ শাস্তি দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে ‘অবৈধ বিক্ষোভ’ ও হত্যাকাণ্ডের অভিযোগ এনেছে কর্তৃপক্ষ।

এদিকে, মিশরের নিয়ম অনুযায়ী কারও মৃত্যুদণ্ড দিতে হলে কোর্টের আদেশ শিগগিরই দেশটির প্রধান ইসলামিক আইন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়। তবে সাধারণত ইসলামিক আইন কর্তৃপক্ষের প্রধান হিসেবে দায়িত্বপ্রাপ্ত মুফতি আদালতের কোনো রায়ের সঙ্গে দ্বিমত করেন না।

যদিও ২০১৪ সালে মুসলিম ব্রাদারহুডের দ্বিতীয় সর্বোচ্চ নেতা মোহাম্মদ বাদীকে দেওয়া মৃত্যুদণ্ডের রায় ইসলামিক আইন কর্তৃপক্ষ বাতিল করে দেয়। পরে তার যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে