,

পাকিস্তানের নির্বাচনে জিতে ইতিহাস গড়ল হিন্দু নেতা মহেশ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাধারণ নির্বাচনে ইতিহাস তৈরি করলেন হিন্দু নেতা মহেশ কুমার মালানি। পাকিস্তান পিপলস পার্টির হয়ে ভোটে দাঁড়িয়ে জয় লাভ করেছেন তিনি। অর্থাৎ এবার ন্যাশনাল অ্যাসেম্বলিতে প্রতিনিধিত্ব করবেন এই হিন্দু নেতা। পাকিস্তানের ইতিহাসে এটাই প্রথম।

জানা যায়, পাকিস্তান পিপলস পার্টি থেকে সিন্ধ প্রদেশের মালানি থারপারাকার-২ (ন্যাশনাল অ্যাসেম্বলির ২২২ )আসনে ভোটে দাঁড়িয়েছিলেন ৫৫ বছর বয়সী মহেশ। তার প্রতিপক্ষ ছিলেন ১৪ জন। নির্বাচনে মহেশ পেয়েছেন ১ লাখ ৬ হাজার ৬৩০ ভোট যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আরব জাকাউল্লা পেয়েছেন ৮৭ হাজার ২৫১ ভোট।

এর আগে সংরক্ষিত আসনে ২০০৩ থেকে ২০০৮ পর্যন্ত পার্লামেন্টে প্রতিনিধিত্ব করেছিলেন তিনি।

এ জাতীয় আরও খবর

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির