,

যে কুকুরের মাথার দাম শুনলে চমকে উঠবেন!

news-image

কুকুরের মাথার দাম ৫৬ লাখ টাকা! খবরটি চমকে উঠার মতোই। কী এমন কুকুর যে, তার মাথার এত দাম? হবেই বা না কেন? কুকুরটি তো আর যেনতেন নয়। এটি পুলিশ কুকুর।কুকুরটি কয়েক দিন আগে বেশ কয়েকটি অভিযানে পুলিশকে ব্যাপক সাহায্য করেছে। কুকুরটির সাহায্যের কারণেই প্রচুর পরিমাণ কোকেন উদ্ধার করেছে পুলিশ। এখন এই কুকুরটির পেছনেই পড়েছে কলম্বিয়ার কুখ্যাত অপরাধীরা।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ তাদের প্রতিবেদনে জানিয়েছে, স্নিফার ডগটির নাম সোমব্রা। যার অর্থ ছায়া। গত কয়েক বছর ধরে কলম্বিয়া পুলিশের সঙ্গে একের পর এক অভিযানে অংশ নিয়েছে সোমব্রা।মূলত তার জন্যই প্রচুর পরিমাণে কোকেন উদ্ধার করতে পেরেছে পুলিশ। পাশাপাশি সোমব্রার সাহায্যে ২৪৫ জন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। এর পরেই মাদক পাচারকারীদের টার্গেটে পড়েছে এই কুকুরটি।

টেলিগ্রাফের ওই প্রতিবেদন অনুযায়ী, কলম্বিয়ার কুখ্যাত গ্যাং উরাবেনোস কুকুরটির মাথার দাম রেখেছে ৭০ হাজার ডলার! যা বাংলাদেশি টাকায় প্রায় ৫৬ লাখ টাকা।এ ঘটনা সামনে আসতেই নড়েচড়ে বসেছে পুলিশ। সোমব্রার জন্য নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।উল্লেখ্য, কলম্বিয়া থেকে প্রত্যেক বছর প্রচুর পরিমাণে কোকেন পাচার হয়। এই জন্য কলম্বিয়ায় বেশকিছু মাদক পাচারকারী চক্র সক্রিয় রয়েছে।

উরাবেনোস গ্যাংটি এর আগেও বেশকিছু নাশকতামূলক কর্মকাণ্ড করেছে। দলটির প্রধান দারিয়ো অ্যান্টোনিয়ো উসুগা কলম্বিয়ার মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল। ফলে কুকুরটির জন্য এই দলের হুমকি আসায় কড়া নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। সূত্র: এবেলা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে