ট্রাম্পকে ইরানি জেনারেলের পাল্টা হুমকি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইরানকে নিয়ে রবিবার (২২জুলাই) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির প্রতিক্রিয়ায় সুলিমানি পাল্টা জবাব দিয়েছেন ইরানের রেভ্যুলেশনারি গার্ডের প্রধান মেজর জেনারেল কাশেম সুলিমানি। শুক্রবার তিনি বলেন, যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করে দিলে ‘তার যা কিছু আছে তা নিমিষে ধ্বংস হয়ে যাবে’।

যুক্তরাষ্ট্রকে সতর্ক করে তিনি বলেন, ‘যুদ্ধ বাঁধানোর চিন্তা করবে না। যদি তোমরা যুদ্ধ শুরু কর তাহলে আমরা সেটা শেষ করব। যুদ্ধ বন্ধ করতে তুমি বাধ্য হবে। তাই ভালো হবে ইরানের মানুষ ও প্রেসিডেন্টকে নিয়ে অপমানজনক কথাবার্তা বলা বন্ধ কর।’

যে কোন ধরনের হুমকির জবাব দেওয়া সৈনিক হিসেবে নিজের দায়িত্ব উল্লেখ করে সুলিমানি ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন, ‘ প্রেসিডেন্ট (হাসান রুহানি) নয়; আমার সঙ্গে কথা বল। তোমার কথার উত্তর দেওয়া আমাদের প্রেসিডেন্টের শোভা পায় না।

‘এ অঞ্চলে আমাদের ক্ষমতা ও অপ্রতিসম যুদ্ধে আমাদের দক্ষতা সম্পর্কে তুমি জান। আমরা তোমার খুব কাছেই আছি যেটা তোমার কল্পনাতেও নেই। আস। আমরা তৈরি।’

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত