,

ফটোকপিওয়ালার ঘরে ছাত্রীর দেহ

news-image

ফটোকপি মেশিন অপারেটরের সঙ্গে সম্পর্ক করে খুন হয়েছে এক স্কুল ছাত্রী। গতকাল বৃহস্পতিবার ইশিতা দত্ত (১৪) নামে ওই ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, কলকাতার বাগনান এলাকার বাসিন্দা ইশিতা দত্ত স্কুল ছুটির পর একটি কোচিংয়ে পড়তে যেতো। কোচিংয়ের বিভিন্ন নোট ফটোকপি করতে গিয়ে তার পরিচয় হয় ফটোকপি মেশিন অপারেটরে শুভময় মন্ডলের সঙ্গে। এই পরিচয়ের সূত্র ধরেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক শুরু হয়।

গত বুধবার বিকেলে কোচিংয়ে যাওয়ার উদ্দেশে বাসা থেকে বের হয় ইশিতা। কিন্তু ফিরে না এলে তাকে খোঁজ করতে থাকে পরিবার। স্কুল, কোচিং ও বন্ধুদের বাড়ি সব স্থানে খোঁজার পরও না পেয়ে বাগনান থানায় সাধারণ ডায়রি করে ইশিতার পরিবার। পরে বৃহস্পতিবার সকালের দিকে শুভময় মন্ডলের ঘর থেকে তার হাত পা বাঁধা লাশ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে জি নিউজ আরও জানিয়েছে, বুধবার বাসায় না ফিরলে তার বাবা মা প্রথমে ইশিতার কোচিংয়ে যান। সেখানে জানতে পারেন, সে কোচিংয়ে আসেনি। পরে ইশিতার দুই বন্ধুর সঙ্গে তাদের দেখা হয়। ওই দুই বন্ধু তাদের জানায়, কোচিংয়ের সামনে ফটোকপির দোকানে কাজ করা শুভময় মন্ডলের মায়ের সঙ্গে তাদের বাড়িতে যাওয়ার কথা ছিল ইশিতার। কিন্তু সেখানে গিয়ে তারা জানতে পারেন, শুভময়রা সপরিবারে সন্ধ্যায় ঘরে তালা লাগিয়ে বেরিয়ে গিয়েছে। এরপরই থানায় মেয়ের নামে নিখোঁজ ডায়েরি করেন ইশিতার মা-বাবা।

পরদিন সকালে পুলিশ শুভময়ের ঘরে তল্লাশি চালায়। এ সময় তার ঘরের দরজা ভেঙে খাটের উপর ইশিতার হাত-পা বাঁধা লাশ দেখতে পান তারা। পরে তা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ।

বাগনান থানার পুলিশ জানিয়েছে, লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। শুভময় ও তার পরিবারের সদস্যদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। কি কারণে ইশিতাকে খুন করা হয়েছে তা জানতে তদন্ত চলছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে