,

জিন্নাহর স্বপ্নের পাকিস্তান গড়ার অঙ্গীকার ইমরানের

news-image

আন্তর্জাতিক ডেস্ক:
জাতীয় পরিষদের নির্বাচনে প্রাথমিক ফলাফলে এগিয়ে থাকা পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খান বলেছেন, মোহাম্মদ আলী জিন্নাহ যে পাকিস্তানের স্বপ্ন দেখতেন; তিনি ও তার রাজনৈতিক দল পিটিআই সেই পাকিস্তান গড়তে চায়।

বুধবার নির্বাচনের বেসরকারি ফলাফলে সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হওয়ার পর জাতির উদ্দেশে এক ভাষণে তিনি এ মন্তব্য করেন। দীর্ঘ ২২ বছরের সংগ্রামের কথা উল্লেখ করে ইমরান খান বলেন, গত দুই দশক ধরে তিনি যে অঙ্গীকার বাস্তবায়নের স্বপ্ন দেখতেন, অবশেষে সেই সুযোগ তাকে দেয়া হয়েছে।

‘আমি রাজনীতিতে কেন এসেছি সেটি পরিষ্কার করতে চাই। রাজনীতি আমাকে কিছুই দিতে পারবে না। কিন্তু পাকিস্তানকে এমন একটি দেশ হিসেবে দেখতে চেয়েছি, যা আমার নেতা কায়েদে-ই-আজম মোহাম্মদ আলী জিন্নাহ স্বপ্ন দেখতেন।’

তিনি বলেন, ‘আমি বেলুচিস্তানের মানুষের প্রশংসা করতে চাই। তারা যে ধরনের সন্ত্রাসবাদ ও মর্মান্তিক পরিস্থিতির শিকার হয়েছে এবং ভোট দেয়ার জন্য বেরিয়ে এসেছে; এজন্য পুরো জাতির পক্ষ থেকে আমি তাদের কৃতজ্ঞতা জানাতে চাই।’

‘অনেক মানুষ এই নির্বাচনের জন্য অনেক কিছু উৎসর্গ করেছেন। আমি নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রশংসা করতে চাই। আমি যে ধরনের পাকিস্তান গড়ার স্বপ্ন দেখছি তা সবাইকে জানাতে চাই- এমন একটি দেশ গড়তে চাই, যা মদিনায় প্রতিষ্ঠিত হয়েছিল; যেখানে কর্তৃপক্ষ বিধবা এবং গরীব মানুষদের দায়িত্বগ্রহণ করতো।’

‘আজ আমাদের দেশ কসাইখানায় পরিণত হয়েছে। এখন থেকে আমাদের সব নীতিমালা হবে দরিদ্র-অসহায় মানুষের ভাগ্য গড়তে কাজ করা।’

সূত্র : ডন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে