,

পাকিস্তানে নির্বাচনে সেনাবাহিনী পেল ৯০০ কোটি রুপি!

news-image

পাকিস্তানে গতকাল অনুষ্ঠিত হলো সাধারণ নির্বাচন। এই নির্বাচন পরিচালনার ব্যয় ছিল সর্বোচ্চ যা আগের সকল রেকর্ড ছাড়িয়ে গেছে। নির্বাচনে নিরাপত্তা বজায় রাখতে মুখ্য ভূমিকা রেখেছে দেশটির সেনাবাহিনী। এ কারণে পাকিস্তান সেনাবাহিনীকে ৯০০ কোটি রুপি দেওয়া হয়েছে।

গতকাল ভোট শেষে পাকিস্তানের নির্বাচন কমিশনের সচিব বাবর ইয়াকুব ফতেহ মোহাম্মদ সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।

ইয়াকুব ফতেহ জানান, পাকিস্তানের এই সাধারণ নির্বাচনের ব্যয় আগের সকল রেকর্ড ছাড়িয়ে গেছে। পোলিং কর্মকর্তাদের প্রশিক্ষণ এবং সেনাদের প্রশিক্ষণসহ নানা খাতে এ খরচ হয়েছে।

তিনি বলেন, অর্থ মন্ত্রণালয় নির্বাচনকালে নিরাপত্তা নিশ্চিত করতে পাকিস্তান সেনাবাহিনীকে ৯০০ কোটি রুপি দিয়েছে।

পাকিস্তানে ২০০৮ সালে সাধারণ নির্বাচনে সেনা মোতায়েনে ব্যয় হয়েছিল ১৮৪ কোটি রুপি। আর ২০১৩ সালের নির্বাচনে সেনাখাতে ব্যয় ছিল ৪৭৩ কোটি রুপি।

সূত্র: দ্য ডন

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে