,

পাকিস্তান নির্বাচন যে ৫ চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে বিজয়ী প্রার্থীকে

পাকিস্তানের ৭০ বছরের ইতিহাসে, সেনা অভুত্থানের দীর্ঘ রক্তাক্ত ইতিহাসে, এটি হতে চলেছে গণতান্ত্রিক উপায়ে হওয়া দ্বিতীয় সাধারণ নির্বাচন। ২৭২’টি জাতীয় বিধানসভা আসনের জন্য লড়ছেন মোট ৩ হাজারের ওপর প্রার্থী। পাঞ্জাব, সিন্ধু, বেলুচিস্তান, খাইবার-পাখতুনখাওয়া-১০ এই চারটি রাজ্যের মোট ৫৭৭’টি বিধানসভা আসনের জন্য প্রার্থীর সংখ্যা প্রায় ৮ হাজার। নির্বাচনে বিজয়ী প্রার্থীকে সন্ত্রাসবাদ ও চরমপন্থা, অর্থনৈতিক দুর্বলতা, সেনাবাহিনীর হস্তক্ষেপ, জনসংখ্যা সমস্যা, পানিস্বল্পতার মত সমস্যা মোকাবেলা করতে হবে।

সন্ত্রাসবাদ

নির্বাচনী মৌসুমেই রাজনৈতিক দ্বন্দ্বের শিকার হয়ে ১৮০ জন প্রাণ হারিয়েছেন। যা পাকিস্তানের ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম সংখ্যা।

অর্থনীতি

৫ বছরের মধ্যে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডে দ্বিতীয় বেল-আউটের আবেদন করতে পারে পাকিস্তান। চীনের সঙ্গে হাত মিলিয়ে রপ্তানি শিল্প ও পরিকাঠামোগত শিল্পে কয়েক হাজার কোটি ডলারের বিনিয়োগ পেয়েছে। যৌথ প্রকল্পে অর্থ দেয়ার ক্ষমতা পাকিস্তানের আছে কি না তা নিয়ে সংশয় আছে। অশোধিত তেলের দাম বাড়ার সমস্যাও যোগ হয়েছে।

জনসংখ্যা

পাকিস্তানে জন্মের হার বর্তমানে এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি। বিশ্ব ব্যাংকের পরিসংখ্যান বলছে, গড়ে প্রতিটি মহিলার ৩টি করে সন্তান আছে। এছাড়া জন্মনিয়ন্ত্রণ পদ্ধতির প্রসারও একটি বড় চ্যালেঞ্জ।

সেনাহস্তক্ষেপ

৭১ বছরের ইতিহাসে প্রায় অর্ধেক সময় সেনা শাসন দেখেছে পাকিস্তান। নওয়াজ শরিফের জেলের পর পাক সমাজকর্মীদের অভিযোগ, সেনা বাহিনী এখন পুতুল সরকার গঠন করতে চাইছে।

পানিস্বল্পতা

সরকারি তথ্য বলছে, ২০২৫ সালের মধ্যে প্রবল জলসংকট তৈরি হবে পাকিস্তানে। নাগরিক প্রতি ৫০০ কিউবিক মিটারেরও কম পানি পাবে। সাউথ চায়না মর্নিং পোস্ট।

এ জাতীয় আরও খবর

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির