,

সন্তান ছাড়াই যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত ৪৬৩ বাবা-মা

news-image

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে সন্তানদের থেকে আলাদা হওয়া ৪৬৩ অভিবাসীকে বাবা-মাকে বিতাড়িত করেছে ট্রাম্প প্রশাসন। এসব বাবা-মা তাদের সন্তানের সঙ্গে দেখা করার অধিকারও হারিয়েছেন।

স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের সরকার এবং আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন(এসিএলইউ) এর পক্ষ থেকে দাখিল করা যৌথ প্রতিবেদনে এসব কথা বলেছেন বিচার বিভাগের আইনজীবীরা।

এতে বলা হয়েছে, ইতোমধ্যে ৮৭৯ অভিবাসী বাবা-মা তাদের সন্তানের সঙ্গে মিলিত হয়েছেন। কিন্তু ৯১৭ বাবা-মা তাদের সন্তানের সঙ্গে মিলিত হওয়ার অনুপযুক্ত হিসেবে বিবেচিত হয়েছেন।

আরও বলা হয়েছে, এসব বামা-মা’দের দ্রুতই আইনজীবী পরামর্শ নিতে হবে, যেন ভুল বোঝাবুঝির কারণে তাদের সন্তানকে যুক্তরাষ্ট্রে রেখে যেতে না হয়।

ক্যালিফোর্নিয়ার দক্ষিণ জেলার মামলাটি তদরকি করতে দেশটির জেলা জজ ড্যান্যা স্যাব্রো’র প্রতি আহ্বান জানিয়েছে বিচার বিভাগ। কারণ বিতাড়িত হওয়া এসব বাবা-মা’দের তাদের সন্তানের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ আছে।

এর আগে, গত এপ্রিলে মেক্সিকো সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় ট্রাম্পের ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় পাঁচ থেকে ১৭ বছর বয়সী দুই হাজার ৫৫১ সন্তানকে তাদের বাবা-মাদের আলাদা করা হয়।

তখন অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের অভিযোগে এসব অভিবাসী বাবা-মা’র আইনি প্রক্রিয়ায় গ্রেপ্তার করার আদেশ দেয়া হয়।

মঙ্গলবার ভোরে এনবিসি নিউজে প্রকাশিত এক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে