পদত্যাগের দাবি প্রত্যাখ্যান নিকারাগুয়া প্রেসিডেন্টের

news-image

আন্দোলনের মুখে পদত্যাগ করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন নিকারাগুয়ার প্রেসিডেন্ট ডেনিয়েল ওরতেজা। বিভিন্ন খাতে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে ওরতেজার পদত্যাগের দাবিতে দেশটিতে বেশ কিছুদিন থেকে আন্দোলন-বিক্ষোভ অব্যহত রয়েছে। তিনি ২০২১সালের আগে ক্ষমতা ছাড়বেন না বলে জানিয়েছে ‘বিবিসি’।

ওরতেজা এক বিবৃতিতে জানান, আমাদের সরকারের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত কোন পদত্যাগ নয়। ২০২১ সালের আগে আগাম নির্বাচনের বিরোধীদের কোন দাবি মানার প্রশ্নই আসে না। আগাম নির্বাচন দেশে অস্থিরতা, নিরাপত্তাহীনতা ও অধিকতর খারাপ পরিস্থিতি তৈরি করতে পারে বলে ‘ফক্স নিউজকে’ দেয়া এক স্বাক্ষাতকারে তিনি দাবি করেছেন।

উল্লেখ্য, ৭২বছর বয়সী এই নেতা প্রায় ২২বছর দেশটির সর্বোচ্চ ক্ষমতা ভোগ করেছেন। ১৯৭৯ সালে দেশটির মার্কিন সমর্থিত সরকারকে অভ্যুত্থানের মাধ্যমে উৎখাত করার পর থেকে গত এপ্রিল পর্যন্ত তিনি বেশ আরামেই ক্ষমতা ভোগ করেছেন। কিন্তু গত এপ্রিল থেকে তার পদত্যাগের দাবিতে ব্যাপক বিক্ষোভ শুরু হলেও তিনি বলছেন গত সপ্তাহ থেকে কোন রকম সমস্যা নেই। তবে তার সমর্থনে ও বিরুদ্ধে শান্তিপূর্ণ বিক্ষোভ অব্যাহত আছে। ইয়ন নিউজ

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত