রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হাসপাতালে যাবেন না নওয়াজ শরীফ, জেলেই স্বাস্থসেবার দাবি

news-image

উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে যেতে চান না পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। মঙ্গলবার দেশটির সুপ্রিম কোর্ট কর্তৃক দুর্নীতির দায়ে ক্ষমতাচ্যুত নওয়াজ শরীফের চিকিৎসার জন্য গঠিত এক মেডিক্যাল বোর্ড অবিলম্বে তাকে জেল থেকে হাসপাতালে স্থানান্তরের সুপারিশ করে। তবে, নওয়াজ তাদের সুপারিশ প্রত্যাখ্যান করে জেলেই প্রয়োজনীয় সকল চিকিৎসা সুবিধা দেয়ার দাবি জানিয়েছেন।

৬৮ বছর বয়সী নওয়াজ ও তার কন্যা মরিয়ম নওয়াজ দুর্নীতির অভিযোগে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে যথাক্রমে ১০ বছর ও ৭ বছরের সাজা ভোগ করছেন। লন্ডনে ৪টি বিলাস বহুল ফ্ল্যাট সংক্রান্ত মামলায় জুলাইয়ের ৬ তারিখ আদালত এ রায় দেন।

৪ সদস্য বিশিষ্ট একটি মেডিক্যাল বোর্ড নওয়াজের স্বাস্থ্য পর্যবেক্ষণ করছে বলে পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা যায়। নওয়াজ হৃদরোগ, হাইপারটেনশন ও বহুমূত্র রোগসহ বিভিন্ন রোগে ভুগছেন। ইতোপূর্বে ২০১৬ সালে লন্ডনে তার হৃদযন্ত্রে অস্ত্রোপচার হয়।

মেডিক্যাল বোর্ডের রিপোর্টে জানা যায়, প্রচন্ড গরম ও অতিরিক্ত ঘামের কারণে সৃষ্ট পানিশূন্যতার কারণে অসুস্থ হয়ে পড়েছেন নওয়াজ শরীফ। এছাড়াও অপর্যাপ্ত ঘুম ও প্রয়োজনীয় চিকিৎসা সেবা না থাকায় অবস্থার আরো অবনতি হচ্ছে।

রিপোর্টে আরো বলা হয়, নওয়াজের রক্তে অতিরিক্ত মাত্রার ইউরিয়া ধরা পড়েছে যার ফলে কিডনির সমস্যা দেখা দিতে পারে। ইয়ন নিউজ

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ