রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হুথি বিদ্রোহীদের সাথে আলোচনায় বসছে ইয়েমেন সরকার

news-image

বন্দিদের মুক্তির দাবিতে হুথি বিদ্রোহীদের সাথে আলোচনায় বসতে রাজি হয়েছে ইয়েমেন সরকার। রোববার রিয়াদে জাতিসংঘের এক প্রতিনিধির সাথে এক বৈঠকে এ কথা জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী আহমেদ বিন ডাঘর। দেশটির সংবাদ সংস্থা সাবা এক প্রতিবেদনে এ বৈঠকের বিষয়টি জানানো হয়েছে।

ডাঘার জানান, হুথি বিদ্রোহীদের কাছে বন্দি থাকা নাগরিকদের মুক্তি দিলেই, নতুন করে এ বৈঠকের আয়োজন করা হবে। এছাড়াও হুথি নিয়ন্ত্রিত প্রদেশগুলোতে ত্রাণ পাঠানোর বিষয়েও বাধা দেয়া যাবেনা বলে দাবি করেন তিনি।
বেশ কয়েক সপ্তাহ ধরে সৌদি সমর্থিত ইয়েমেন সরকার ও ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে বিদ্যমান সমস্যা সমাধানে জাতিসংঘের ওই বিশেষ দূত চেষ্টা করে আসছিলেন।

উল্লেখ্য, ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা ইয়েমেনের প্রেসিডেন্ট মনসুর হাদিকে উচ্ছেদ করে রাজধানী দখলে নেয় তিন বছর আগে। এরপরই সৌদি রাজধানী রিয়াদে নির্বাসনে যান দেশটির প্রেসিডেন্ট। এসময় প্রেসিডেন্টের অনুগত সেনাবাহিনীর একাংশ হুথিদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। ২০১৫ সালের মার্চে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে ‘অপারেশন ডিসাইসিভ স্টর্ম’ নামে সামরিক অভিযান পরিচালনা শুরু করে সৌদি আরব ও তার মিত্র দেশগুলো। তারপর থেকে এ যুদ্ধে এখন পর্যন্ত প্রায় দশ হাজার সাধারণ জনগণ নিহত হয়েছে। বিবিসি

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ