কিডনি জটিলতায় নওয়াজকে হাসপাতালে ভর্তির আহবান মেডিক্যাল বোর্ডের

news-image

পাকিস্তানের অযোগ্য ঘোষিত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ যেকোনো মুহূর্তে কিডনি বিকল হয়ে বড় ধরণের জটিলতায় পড়তে পারেন। তাকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়ার আহবান জানিয়েছে একটি মেডিক্যাল বোর্ড।

সূত্রের বরাত দিয়ে দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, নওয়াজ শরিফের রক্তে ইউরিয়া নাইট্রোজেনের পরিমাণ বিপজ্জনক মাত্রায় বৃদ্ধি পেয়েছে। তার হৃৎস্পন্দন অনিয়মিত হয়ে গেছে। তিনি ডিহাইড্রেশনে ভুগছেন ও অত্যধিক পরিমাণে ঘামছেন।
এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদন অনুসারে, নওয়াজ যে হাসপাতালে আছেন, সেখানে তার চিকিৎসার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেই। তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা উচিৎ। তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করা না হলে, রাতে জরুরি অবস্থার সৃষ্টি হতে পারে।

এমতাবস্থায়, নওয়াজকে হাসপাতালে নিয়ে যাওয়া হবে কিনা এ বিষয়ে শীঘ্রই সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের। অভ্যন্তরীণ সূত্রের বরাত দিয়ে এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, রবিবার নওয়াজকে কারাগারের ভেতরেই পরীক্ষা করে দেখেছে মেডিক্যাল বোর্ড।

এদিকে, তত্ত্বাবধায়ক সরকারের এক সূত্র জানিয়েছে, তিনবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা নওয়াজকে নিয়মিতভাবেই মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে। পরীক্ষায় তার শরীরের অবস্থা স্বাভাবিকই দেখা গেছে।

প্রসঙ্গত, লন্ডনে কেনা চারটি বিলাসবহুল ফ্ল্যাটের মূল্য পরিশোধে দেওয়া অর্থের উৎস দেখাতে ব্যর্থ হওয়ায় ৬ জুলাই নওয়াজ ও তার মেয়ে মরিয়ম শরিফকে কারাদ- দেয় পাকিস্তানের জবাবদিহিতা আদালত। রায়ে নওয়াজকে ১০ বছরের কারাদ- ও ৮০ লাখ পাউন্ড জরিমানা করে আদালত। অন্যদিকে মরিয়মকে ৮ বছরের কারাদ- ও ২০ লাখ পাউন্ড জরিমানা করা হয়। ১৩ জুলাই দেশে ফেরার পরপরই গ্রেপ্তার করা হয় তাদের। সূত্র: এনডিটিভি ও দ্য এক্সপ্রেস ট্রিবিউন

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত