,

টানা হলো ৪৬০০ কিমি সিঙ্গাপুর-অস্ট্রেলিয়া ইন্টারনেট ক্যাবল

news-image

নিউজ ডেস্ক : অষ্ট্রেলিয়া থেকে সিঙ্গাপুর পর্যন্ত ৪৬০০ কিলোমিটার ক্যাবল লাইন (এএসসি) সংযোগ সম্পন্ন হয়েছে। সিঙ্গাপুরের দক্ষিণ-পূর্ব দিকে এই ক্যাবলের চুড়ান্ত সংযুক্তি সম্পন্ন হয়েছে। আজ সোমবার ক্যাবল সংযোগকারী প্রতিষ্ঠান ভোকাস এর পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।

জানা গেছে, অষ্ট্রেলিয়ার পার্থ থেকে সিঙ্গাপুরগামী বিশাল এই ডিজিটাল সংযোগ পাইপটি অষ্ট্রেলিয়া ও এশিয়ার মধ্যে ইন্টারনেট পরিবহন করবে।

ভোকাস-এর প্রধান কর্মকর্তা (সিইও)কেভিন রাসেল জানান, এই ক্যাবল লাইনটির একটি চুড়ান্ত অংশ ক্রিষ্টমাস আইল্যাণ্ড থেকে সিঙ্গাপুর পর্যন্ত গিয়েছে। তিনি বলেন, এই ক্যাবল সংযোগের বিষয়টি একটি বিশাল প্রকৌশলী এবং কারিগরী চ্যালেঞ্জ ছিল। আমাদের দলের সকল কর্মীর আন্তরিক প্রচেষ্টায় এ বিশাল কর্মযজ্ঞ সম্পন্ন করা সম্ভব হয়েছে।

জানা গেছে, অষ্ট্রেলিয়া থেকে এশিয়াগামী এই ক্যাবল স্থাপনের বিষয়টি একটি বড়সড় ‘চ্যালেঞ্জিং’ বিষয় ছিল। কারণ, সিঙ্গাপুরে সমুদ্রের পানির গভীরতা ছিল খুবই কম এবং এই সমুদ্রপথটি পৃথিবীর সবচেয়ে ব্যস্ততম জাহাজ চলাচলের রুট।

সূত্র: আইটি নিউজ

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে