লকার ভাঙতেই ৫৫০ কোটি টাকার ‘গুপ্তধন’!

news-image

তিনটি লকার ভাঙতেই বেরিয়ে আসে ৫০০ কোটি টাকার সম্পত্তির দলিল, আট কোটি টাকার সোনা ও হিরা, চার কোটি টাকার বিদেশি মুদ্রা ও দুই কোটি ভারতীয় টাকা। সব মিলিয়ে ৫৫০ কোটি। ঘটনাটি ভারতের বেঙ্গালুরুর সেন্ট মার্কস রোডের ক্লাব বোরিং ইনস্টিটিউটের।

আনন্দবাজারের খবরে বলা হয়, প্রায় দেড়শো বছর পুরনো এই ক্লাবের বন্ধ হয়ে থাকা লকারগুলি নিয়ে দীর্ঘদিন ধরেই বিব্রত ছিলেন কর্মকর্তারা। বারবার নোটিস দেওয়া সত্ত্বেও কোনো সদস্যই লকার সাফ করতে রাজি হচ্ছিলেন না। ই-মেল পাঠানো, মোবাইলে এস এম এস, ক্লাব চত্বরে নোটিস সাঁটানো,বাকি ছিল না কিছুই। শুক্রবার বাধ্য হয়েই ক্লাবের লকার ভাঙতে শুরু করেন ক্লাব কর্তৃপক্ষ। তারপরই চক্ষু চড়কগাছ। মেলে গুপ্তধনের হদিশ।

ক্লাবের ব্যাডমিন্টন কোর্টের তিনটি লকার ভেঙে এসব ৫৫০ কোটি টাকার ‘গুপ্তধন’ পাওয়া যায়। কিন্তু কে ক্লাবের লকারে লুকিয়ে রেখেছিলেন এই গুপ্তধন? ৬৯, ৭১ আর ৭৮। এই তিনটি লকার কারও নামেই নথিবদ্ধ ছিল না। পরে অবশ্য এই গুপ্তধনের মালিক নিজেই এসে ক্লাবে যোগাযোগ করেন। তিনি শহরেরই রিয়েল এস্টেট ব্যবসায়ী অবিনাশ অমরলাল কুকরেজা। যদিও তিনি নিয়মিত ক্লাবে আসেন না। তাঁর মা অবশ্য ক্লাবে নিয়মিত এসে তাস খেলেন।

জানা যায়, সমস্ত সম্পত্তিই বাজেয়াপ্ত করেছে আয়কর বিভাগ। পাশাপাশি, কোথা থেকে পেলেন এই সম্পত্তি, তা নিয়ে চলছে জেরাও। আর এখন থেকে ক্লাব চত্বরে সিসিটিভি বসানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। যাতে ভবিষ্যতে আর কেউ ক্লাবে বেনামি সোনাদানা বা টাকাপয়সা জমা না করতে পারেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত