,

প্রথম বাংলাদেশি কানাডিয়ান এমপিপি হতে পেরে আমি গর্বিত : পার্লামেন্টে ডলি বেগম

news-image

প্রথম বাংলাদেশি কানাডিয়ান এমপিপি নির্বাচিত হতে পেরে আমি গর্বিত। আমার নির্বাচনে জয়ের পেছনে যারা নিরলসভাবে কাজ করেছেন আমি তাঁদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই’। কানাডার অন্টারিও পার্লামেন্টে শুক্রবার প্রথমবার বক্তব্য প্রদানকালে এ কথা বলেন ডলি বেগম।

অন্টারিও পার্লামেন্টের নতুন স্পিকারকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে ডলি তাঁর বক্তব্য শুরু করেন। তিনি বলেন, ‘আমি শুরুতেই ধন্যবাদ দিতে চাই স্কারবোরো সাউথওয়েস্ট-এর জনগণকে যারা আমাকে এই সংসদে তাঁদের বক্তব্য তুলে ধরতে নিরলস কাজ করেছেন। আমি আমার পরিবার, বন্ধু-স্বজন, এবং চমৎকার কমিউনিটির সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই যারা মাসের পর মাস আমার ক্যাম্পেইনের জন্য এবং এই ইতিহাস গড়ার ক্ষেত্রে অবদান রেখেছেন।’

ডলি আরও বলেন, ‘প্রথম বাংলাদেশি কানাডিয়ান হিসেবে কানাডার এই পার্লামেন্টে সংসদ সদস্য নির্বাচিত হতে পেরে আমি গর্বিত।’ এসময় ডলি’র দলের অন্য সংসদ সদস্যরা তাঁকে হাততালি দিয়ে শুভেচ্ছা জানান।

গত ১১ জুলাই তিনি আনুষ্ঠানিকভাবে সংসদ সদস্য হিসেবে শপথ নেন। এরপর গত ১৭ জুলাই মঙ্গলবার কুইন্স পার্ক পার্লামেন্ট ভবন চত্বরে ডলি’র দল নিউ ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের শপথগ্রহন পরবর্তী অনুষ্ঠান উদযাপন করে। এতে বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

অন্টারিও সংসদে দেওয়া ডলির বক্তব্য দেখুন এই ভিডিওতে:

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে